স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৯:২৫ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজ বাঁচাতে বাংলাদেশের সামনে সহজ লক্ষ্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের ইনিংস গুটিয়ে গেল মাত্র ১৯০ রানে। সিরিজে টিকে থাকতে বাংলাদেশের সামনে এখন ১৯১ রানের লক্ষ্য।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। দলীয় ১৮ রানে রহমানউল্লাহ গুরবাজের বিদায়ের পর থেকে আর স্থায়ী জুটি গড়তে পারেননি কেউ। ওপেনার ইব্রাহিম জাদরান এক প্রান্ত আগলে লড়াই করলেও অন্য প্রান্তে ছিল পতনের মিছিল।

রহমত শাহ চোট পেয়ে মাঠ ছাড়েন রিটায়ার্ড হার্ট হয়ে, যা আফগান ইনিংসকে আরও বিপদে ফেলে। পরে ফিরে এলেও ব্যথার কারণে দীর্ঘ সময় ব্যাট করতে পারেননি তিনি। শেষ ব্যাটার হিসেবে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন তিনি৷

ইব্রাহিম জাদরান খেলেছেন ১৪০ বলের ধৈর্যশীল ইনিংস, যাতে ছিল তিনটি চার ও একটি ছক্কা। তার ৯৫ রানের ইনিংসই আফগানদের ভরসা হয়ে দাঁড়ায়। নবী করেন ৩০ বলে ২২, আর গাজানফর শেষ দিকে ১৮ বলে ২২ রান করে কিছুটা গতি আনেন ইনিংসে। তবে ৪৪.৫ ওভারেই ১৯০ রানে শেষ হয়ে যায় আফগানিস্তানের সংগ্রহ।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ— ১০ ওভারে ৪২ রানে নেন ৩ উইকেট। তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন শিকার করেন ২টি করে উইকেট, আর তানভীর ইসলাম নেন ১ উইকেট।

প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর এই ম্যাচে বাংলাদেশ শুরু থেকেই নিয়ন্ত্রণে রাখে খেলা। এখন ব্যাটারদের সামনে সুযোগ, নির্ভার ভঙ্গিতে ১৯১ রানের সহজ লক্ষ্য তাড়া করে সিরিজে ফিরবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X