স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৮:৩১ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আবুধাবিতে বাংলাদেশের বোলিং তোপে চাপে আফগানিস্তান

ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। কিন্তু সেই সিদ্ধান্ত এখন তাদের জন্য পরিণত হয়েছে কঠিন এক পরীক্ষায়। শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশের বোলারদের শৃঙ্খলিত বোলিংয়ে রানের চাকা যেন থমকে গেছে আফগানদের।

৩৩ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১৩৬ রান। রান তুলতে হয়েছে কষ্টের বিনিময়ে, কারণ বাংলাদেশের বোলাররা শুরু থেকেই রেখেছেন নিখুঁত নিয়ন্ত্রণ। ডট বলের পরিমাণ বেড়েই চলেছে, বাউন্ডারি এসেছে গোনা কয়েকটি।

ইনিংসের শুরুতেই প্রথম ধাক্কা দেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। আফগান ওপেনার রহমনুল্লাহ গুরবাজ (১১) তার শিকার হন। এরপর সেদিকুল্লাহ আতালকে (৮) ফেরান তানভির ইসলাম। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে আফগান শিবির।

অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি (৪) এবং অভিজ্ঞ মোহাম্মদ নবী (২২) কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি বেশিক্ষণ টেকেনি। নবীকে ফেরান তানজিম, আর শাহিদির উইকেট নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নিজেই।

এরই মধ্যে আফগান ইনিংসে আরও এক ধাক্কা—মধ্যক্রমের গুরুত্বপূর্ণ ব্যাটার রাহমত শাহ পেশির টান অনুভব করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। ফলে আফগানিস্তানের ব্যাটিং আরও দুর্বল হয়ে পড়ে।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর বোলার তানজিম হাসান সাকিব, ৬ ওভারে মাত্র ২৯ রানে নিয়েছেন ২টি উইকেট। সমানভাবে মুগ্ধ করেছেন মেহেদি মিরাজ (৬-০-৩০-১), তানভির ইসলাম (৮-০-২৯-১) এবং রিশাদ হোসেন (৭-০-৩০-১)।

আবুধাবির এই উইকেটে রান তোলাই কঠিন, তার ওপর বাংলাদেশি বোলারদের ধারাবাহিক শৃঙ্খলিত বোলিং আফগানদের আরও বিপাকে ফেলেছে। এখন চোখ থাকবে—এই ইনিংসকে কতটা সীমাবদ্ধ রাখতে পারেন মিরাজরা।

স্কোর সংক্ষেপ (৩৩ ওভারে): আফগানিস্তান ১৩৬/৫ (রাহমত শাহ রিটায়ার্ড হার্ট) বোলারদের মধ্যে তানজিম হাসান সাকিব ২ উইকেট, মিরাজ, তানভির ও রিশাদের ১টি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১০

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১১

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১২

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৪

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৫

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৬

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৭

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৮

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

২০
X