সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

রিজওয়ান-সালমানের জুটিতে প্রথম দিনে স্বস্তিতে পাকিস্তান

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের প্রথম দিনের শেষে পাকিস্তানের সংগ্রহ ৩১৩ রান, হাতে আছে আরও পাঁচ উইকেট। শুরুর ধাক্কা সামলে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগার শান্ত ইনিংসেই দিনটা নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই কাগিসো রাবাদার বলে এলবিডব্লিউ হন ওপেনার আবদুল্লাহ শফিক (২)।

এরপর দলকে স্থিতিশীলতা এনে দেন দুই অভিজ্ঞ ব্যাটার — অধিনায়ক শান মাসুদ ও ইমাম-উল-হক। দুজনের ১৬১ রানের দুর্দান্ত জুটি দলকে বিপদমুক্ত করে। ইমাম তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১০ম অর্ধশতক, আর শান মাসুদও পৌঁছান ১২তম ফিফটিতে। তবে বড় ইনিংসের পথে বাধা হয়ে দাঁড়ান প্রেনেলান সুব্রায়েন; ৭৬ রানে বিদায় নেন শান (৯ চার, ১ ছয়)।

শানের বিদায়ের পর মাঠে নামেন বাবর আজম। শুরু থেকেই খেলেন ইতিবাচক ক্রিকেট, এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে অনন্য এক মাইলফলক ছুঁয়ে ফেলেন — টুর্নামেন্টের ইতিহাসে প্রথম পাকিস্তানি এবং মোট অষ্টম ব্যাটার হিসেবে ৩,০০০ রান স্পর্শ করেন তিনি।

তবে সেট হওয়ার আগেই থেমে যেতে হয় বাবরকে। ২৩ রানে (৪৮ বলে) তাকে ফেরান সাইমন হার্মার। এরই মাঝে দক্ষিণ আফ্রিকার স্পিনার সেনুরান মুথুসামি দলকে এনে দেন আরও দুটি গুরুত্বপূর্ণ সাফল্য — ৯৩ রানে থামান দুর্দান্ত ইমাম-উল-হককে (৭ চার, ১ ছয়) এবং প্রথম বলেই সাজঘরে পাঠান সৌদ শাকিলকে।

৫ উইকেটের পতনে চাপে পড়ে পাকিস্তান। এমন অবস্থায় জুটি গড়ে পরিস্থিতি সামলান রিজওয়ান ও সালমান আলি আগা। দুজনের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে আসে শতরানের পার্টনারশিপ। ধৈর্য আর কৌশলে ব্যাট করে রিজওয়ান তুলে নেন ক্যারিয়ারের ১২তম অর্ধশতক, আর সালমানের এটি ছিল টেস্টে তার ১০ম ফিফটি।

দিনের ৯০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩১৩/৫। রিজওয়ান অপরাজিত ৬২ ও সালমান ৫২ রানে ব্যাট করছেন।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে মুথুসামি নেন ২ উইকেট, আর রাবাদা, সুব্রায়েন ও হার্মার ভাগ করে নেন একটি করে উইকেট।

প্রথম দিনের শেষে চিত্র:

পাকিস্তান – ৩১৩/৫ (রিজওয়ান ৬২*, সালমান ৫২*)

দক্ষিণ আফ্রিকা – মুথুসামি ২/৭১

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১০

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১১

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১২

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৩

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৪

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৫

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৬

এনসিপির ফল উৎসবে হামলা

১৭

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৮

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৯

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

২০
X