স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

মাত্র ১৪ বছরে সহঅধিনায়কের দায়িত্ব পেলেন বৈভব

বৈভব সূর্যবংশী। ‍ছবি : সংগৃহীত
বৈভব সূর্যবংশী। ‍ছবি : সংগৃহীত

মাত্র ১৩ বছর বয়সে আইপিএলে দল পেয়ে ইতিহাস গড়েছিলেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। এরপর ১৪ বছর ৩২ দিন বয়সে সেঞ্চুরি করে সাড়া ফেলেন তিনি। আবারও আলোচনায় বৈভব। মাত্র ১৪ বছর বয়সেই ভারতের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির ক্রিকেট আসর রঞ্জি ট্রফিতে সহঅধিনায়ক হয়েছেন বৈভব সূর্যবংশী। অধিনায়কের দায়িত্বে সাকিবুল গনি।

সূর্যবংশী সহঅধিনায়কের দায়িত্ব পালন করবেন প্রথম দুই রাউন্ডের ম্যাচ। বুধবার থেকে শুরু হবে রঞ্জির খেলা, অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহার প্রথম দিনই খেলতে নামবে। ২৫ অক্টোবর পরের ম্যাচে তারা খেলবে মনিপুরের বিপক্ষে। সহঅধিনায়ক মানে নেতৃত্ব দেওয়ারও সুযোগ, কোনো কারণে অধিনায়ক খেলতে না পারলে সূর্যবংশীর কাঁধেই পড়বে দায়িত্ব।

গত কয়েক মাসে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিভিন্ন সিরিজে ব্যস্ত সময় পার করেছেন বৈভব। অল্প বয়সে আগ্রাসী ব্যাটিংয়ের কারণে বিশ্ব ক্রিকেটে আলাদা নজর কেড়েছেন তিনি। জুলাইয়ে ইংল্যান্ড সফরে ৭৮ বলে ১৪৩ রানের ইনিংসের পথে গড়েছেন যুব ওয়ানডে ইতিহাসের দ্রুততম শতরানের কীর্তি। ওই সিরিজে পাঁচ ম্যাচে ৩৫৫ রান করেন তিনি ১৭৪ স্ট্রাইক রেটে।

সূর্যবংশীর মানসিক দৃঢ়তা ও রান করার ক্ষমতা দেখে অনেকেই চাইছেন তাকে যেন ভারতের আরও গঠিত ও উন্নত প্রথম শ্রেণির স্ট্রাকচারে অন্তর্ভুক্ত করা হয়। তার বিহার ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে আপাতত বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন চায় যে কোনো মূল্যে সূর্যবংশীকে ধরে রাখতে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় মিয়া গোলাম পরওয়ারের উদ্বেগ

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

১০

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

১১

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

১২

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

১৩

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

১৪

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

১৫

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

১৬

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

১৮

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

১৯

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

২০
X