স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্যর্থ গেল রেকর্ড জুটি, কিউইদের কাছে হারল ওয়েস্ট ইন্ডিজ

শেষদিকে জয়ের আশা দেখান স্প্রিঙ্গার । ছবি: সংগৃহীত
শেষদিকে জয়ের আশা দেখান স্প্রিঙ্গার । ছবি: সংগৃহীত

জমে উঠেছিল নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি। কিউইদের বোলারদের দারুণ বোলিংয়ে সুবিধা করতে পারেনি উইন্ডিজের টপ ও মিডল অর্ডারের ব্যাটাররা। তবে শেষদিকে রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গারের রেকর্ড জুটি ওয়েস্ট ইন্ডিজকে প্রায় জিতিয়েই দিচ্ছিল। কিন্তু স্নায়ুচাপ ধরে রেখে শেষ পর্যন্ত ৯ রানের জয় তুলে নেয় নিউজিল্যান্ড, আর তাতে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে যায় কিউইরা।

নিউজিল্যান্ডের দেয়া ১৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে জ্যাকব ডাফির তোপ ও ইশ সোধির ঘূর্ণিতে ৮৮ রানে ৮ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ৭ ব্যাটারের মধ্যে অ্যালিক আথানাজ ৩১ ও আকিম অগাস্তে ২৪ রান করেন। এরপর ব্যাট হাতে চমক দেখান শেফার্ড ও স্প্রিঙ্গার। ৮৮ রানে ৮ উইকেট হারানোর পরের ৩৮ বলে তারা তুলেন ৭৮ রান। শেফার্ড ও স্প্রিঙ্গার নবম উইকেট জুটিতে যোগ করা ৭৮ রান ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ইতিহাসে তো বটেই; টেস্ট খেলুড়ে কোনো দলের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।

ম্যাচ জিততে শেষ ৭ বলে দরকার পড়ে ১২। ১৯তম ওভারের শেষ বলে সীমানায় ক্যাচ দিয়ে বিদায় নেন স্প্রিঙ্গার। কাইলে জেমিসনের ফুলার ও শর্ট লেন্থের মিশেলে করা শেষ ওভারে শেফার্ড-আকিল জুটি মাত্র ২ রান করতে সক্ষম হয়। শেফার্ড পঞ্চম বলে ক্যাচ দিলে ১৮ রানে ওয়েস্ট ইন্ডিজ হয় অলআউট।

এর আগে, প্রথমে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড ৯ উইকেটে ১৭৭ রান করে। ডেভিড কনওয়ে ৩৪ বলে ৬ চার ও ২ ছয়ে ৫৬ রান করেন। ড্যারিল মিচেলের ব্যাট থেকে আসে ৪১ রান। প্রথম দুই উইকেটে টিম রবিনসন ও রাচিন রবীন্দ্রকে নিয়ে ৪৭ ও ৫০ রানের জুটি গড়েন কনওয়ে। শেষ দিকে নিউজিল্যান্ডের ব্যাটাররা ছন্দ হারায়। ৯ উইকেটের শেষ ৬টি পড়ে ৩১ রানে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X