স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৩:৪০ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে প্রথম টেস্টে সহজ জয় পাকিস্তানের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সহজ জয় পেয়েছে পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সহজ জয় পেয়েছে পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত

কাগিসো রাবাদাকে বোল্ড করে শাহিন শাহ আফ্রিদির সেই চিরচেনা উদযাপন। পাক পেসারের এই উদযাপন যেন পুরো পাকিস্তান দলেরই প্রতীকী উদযাপন। সিরিজের প্রথম টেস্টে টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

প্রথম টেস্ট জিততে চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ২৭৭ রানের। স্পিন সহায়ক উইকেটে কাজটা মোটেও সহজ ছিল না। বিশেষ করে নোমান আলিকে সামলানো। বাঁহাতি এ স্পিনার প্রথম ইনিংসে নিয়েছিলেন ৬ উইকেট, দ্বিতীয় ইনিংসে নেন আরও ৪টি। তার সঙ্গে যোগ দেন শাহিন শাহ আফ্রিদিও। পাক পেসার নিয়েছেন ৪ উইকেট। সবমিলিয়ে পাক বোলারদের দাপটে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ১৮৩ রানে।

দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে ৫১ রানে ছিল। তবে দিনের তৃতীয় বলেই আফ্রিদি ফিরিয়ে দেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান টনি ডি জর্জিকে। এর কিছুক্ষণ পরই নোমানের বল খেলতে গিয়ে স্লিপে ধরা পড়েন স্টাবস। ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে তোলার চেষ্টা করেন ব্রেভিস।

তবে নোমানের দুর্দান্ত এক ডেলিভারিতে পরাস্ত হন তিনি। হাওয়ায় ভাসানো বলটি লেগ স্টাম্পে পড়ে অফ স্টাম্পে গিয়ে আঘাত করে। বিস্ময়ে তাকিয়ে থাকেন ব্রেভিস। এই উইকেটে দিয়েই ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন নোমান আলী।

এর আগে, পাকিস্তানের প্রথম ইনিংসের স্কোর ছিল ৩৭৮। তবে দ্বিতীয় ইনিংসে তারা ১৬৭ রানে অলআউট হলে ২৭৭ রানে লক্ষ্য পায় দক্ষিণ আফ্রিকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১১

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১২

বাস খাদে পড়ে নিহত ৪

১৩

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১৪

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১৫

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১৬

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৭

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৮

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৯

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

২০
X