স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ডি কক-ডুসেনের সেঞ্চুরিতে প্রোটিয়াদের সংগ্রহ ৩৫৭

ডি কক ও ডুসেনের ব্যাটে বড় সংগ্রহ দক্ষিণ আফ্রিকার। ছবি : সংগৃহীত
ডি কক ও ডুসেনের ব্যাটে বড় সংগ্রহ দক্ষিণ আফ্রিকার। ছবি : সংগৃহীত

চলমান ওয়ানডে বিশ্বকাপে আজও রানের পাহাড় গড়লো প্রোটিয়ারা। কুইন্টন ডি কক ও রসি ফন ডার ডুসেনের জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ৩৫৮ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

বুধবার (১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ব্ল্যাকক্যাপসদের বিরুদ্ধে ৩৫৭ রান সংগ্রহ করেছে প্রোটিয়ারা। ওপেনার ডি কক ১১৪ এবং ডুসেন ১৩৩ রানের ইনিংস খেলেন।

পুনেতে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক টম লাথাম। উদ্বোধনী জুটিতে ৩৮ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। ২৪ রানে সাজঘরে ফিরে যান অধিনায়ক টেম্বা বাভুমা। দ্বিতীয় উইকেটে ডুসেনকে নিয়ে ২০০ রানের বিশাল জুটি গড়েন আরেক ওপেনার কুইন্টন ডি কক। ২৩৮ রানের মাথায় ১১৪ রানে আউট হন প্রোটিয়া উইকেটকিপার। এটা নিয়ে এবারের প্রতিযোগিতায় চতুর্থ সেঞ্চুরি হাঁকালেন ডি কক। ১১৬ বলে ১০টি চার ও ৩টি ছক্কা মারেন প্রোটিয়া তারকা।

৩১৬ রানের মাথায় ব্যাক্তিগত ১৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ডুসেন। ১১৮ বলের মোকাবিলায় ৯টি চার ৫টি ছক্কা হাঁকান এই টপঅর্ডার। ডেভিড মিলার মাত্র ৩০ বলে তুলে নেন ২৪তম ফিফটি। ২ চার ও ৪ ছক্কায় ৫৩ রানে ঝোড়ো ইনিংস খেলেন এই প্রোটিয়া ব্যাটার। শেষ দিকে ক্লাসেন ৭ বলে ১৫ এবং মার্করাম ১ বলে ৬ রানে অপরাজিত থাকেন। তাদের ঝেড়ো ব্যার্টিংয়ে ৪ উইকেট হারিয়ে ৩৫৭ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের হয়ে সাউদি ২টি উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ‘ভুল’ থেকেই কিংবদন্তি হয়ে উঠেছে ১০ নম্বর জার্সি, যা জানলে অবাক হবেন

নারায়ণগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২০

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠক

যে কারণে ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে ছবি তোলেনি লেবানন

১৫ দফা যৌথ ঘোষণা / তিস্তা প্রকল্পে সহায়তা দেবে চীন

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ

মারা গেলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী তারিক তাফু

ওমরাহ পালনে সৌদিতে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস

ইরানসহ ৩ দেশে দেড় কোটি ডলারের সহায়তা দেবে জাপান

১০

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত

১১

শনিবার ব্যাংক খোলা থাকবে যেসব জেলায়

১২

স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, নকআউটে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড?

১৩

৩ দিন পর কুয়েতে ফেরার কথা ছিল, কিন্তু চলে গেলেন ‘না ফেরার দেশে’

১৪

ফিফার যে সিদ্ধান্তে ক্ষুব্ধ ইরান ও মিসর

১৫

ফ্রান্সে প্রকাশ্যে মদ্যপানে নিষেধাজ্ঞা

১৬

লক্ষ্মীপুরে মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের

১৭

মোহাম্মদপুরে অভিযান, আওয়ামী লীগ নেতা ইমরান গ্রেপ্তার

১৮

ভিনির গোল বাতিল নিয়ে ফিফায় ব্রাজিলের নালিশ, টানল মেসির উদাহরণ

১৯

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার

২০
X