জবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

জকসু নির্বাচনে নারী শিক্ষার্থীদের জন্য থাকবে পৃথক বুথ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক বুথ রাখার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জকসু নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় জকসু নির্বাচনকালীন সময়ে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিতকরণ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়, ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।

এ ছাড়া অন্যান্য সিদ্ধান্তগুলো হলো ভোট গণনা ও ফলাফল ঘোষণায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা এবং কোনো প্রশ্ন উঠলে নির্বাচনী বিধিমালা অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা; সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতেও গুরুত্বারোপ করা হয়।

এ সভার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন বলেন, ‘জবির ক্যাম্পাস অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কীভাবে আইনশৃঙ্খলা ঠিক রেখে নির্বাচন পরিচালনা করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই সভায়।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী সভাপতিত্বে সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, জকসু নির্বাচন প্রস্তুতিমূলক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তফা হাসান, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X