চবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১০:০০ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

চাকসুতে এক প্রার্থীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারী শিক্ষার্থীর ইনবক্সে অশোভন ও হয়রানিমূলক বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে এক প্রার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষার্থীর নাম সালমান সাকিব।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে কয়েকটি পোস্টের মাধ্যমে ঘটনাটি প্রকাশ পায়।

পোস্টে নারী শিক্ষার্থী জানিয়েছেন, আমার অনিচ্ছাসত্ত্বেও ব্যক্তিগত মেসেজ, ফোনকল ও গানের ভিডিও পাঠিয়ে দীর্ঘদিন ধরে বিরক্ত করে আসছেন ওই শিক্ষার্থী। প্রথমে আমি সাধারণভাবে মেসেজের উত্তর দেইনি। পরে তিনি সিনিয়র হওয়ায় একবার উত্তর দেই, কিন্তু এরপরই তিনি সম্পর্ক বাড়ানোর চেষ্টা করেন।

আমি অস্বস্তি প্রকাশ করলে তিনি বলেন, ভার্সিটিতে ছেলে-মেয়ে কথা বলা অস্বাভাবিক নয়।

এ বিষয়ে সালমান সাকিব অভিযোগ অস্বীকার করে কালবেলাকে বলেন, ‘বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। আমি মেয়েটিকে ঠিকভাবে চিনিও না। প্রথমে তিনিই আমাকে মেসেজ দিয়েছিলেন। উনি নিজেকে নওশীন, ২৪-২৫ সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী বলে পরিচয় দিয়েছেন। আমি জানিও না উনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কি না।’

ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করবেন বলে জানান তিনি।

অভিযুক্ত সালমান সাকিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (IER) ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। আসন্ন চাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য প্রার্থী তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X