চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে লড়েও বাঁচলেন না ছুরিকাঘাতে আহত ছাত্রদল কর্মী

নিহত ছাত্রদল কর্মী মুহাম্মদ তানিম। ছবি : কালবেলা
নিহত ছাত্রদল কর্মী মুহাম্মদ তানিম। ছবি : কালবেলা

চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে আহত ছাত্রদল কর্মী মুহাম্মদ তানিম (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগের রাতে একই ঘটনায় নিহত হয়েছিলেন হাটহাজারী চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাশ (৩০)।

গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌধুরীহাট বাজারের দাতারাম সড়কে প্রতিপক্ষের হামলার এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে দুজন গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অপিকে মৃত ঘোষণা করেন। ভোরে জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে যান তানিমও।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ তারেক আজিজ বলেন, একদল যুবক অপির গলা ও শরীরের বিভিন্ন স্থানে এবং তানিমের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যান। অপি ঘটনাস্থলেই ও তানিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় আফসার উদ্দিন (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি কক্সবাজার সদরের পানখালী এলাকায়, তবে তিনি হাটহাজারীর চৌধুরীহাটের সুজন কলোনিতে থাকতেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, আফসার ছুরিকাঘাতে সরাসরি অংশ নিয়েছিল এবং নিজেও জখম হয়েছিল। পরে গোপনে চিকিৎসা নিতে গিয়ে ফতেয়াবাদের একটি ক্লিনিক থেকে তাকে আটক করা হয়। ঘটনার বিষয়ে মামলা হয়েছে, তাকে আদালতে পাঠানো হবে।

একই ঘটনায় দুই তরুণের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের সহকর্মীরা বলছেন, রাজনীতি করতে গিয়েই দুই তরুণ প্রাণ হারালেন। এটা বিশ্বাস করা কঠিন।

পুলিশ জানিয়েছে, হামলার পেছনের কারণ ও জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X