কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সভার তারিখ নির্ধারণ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ছবি : সংগৃহীত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ছবি : সংগৃহীত

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’-এর খসড়া অধ্যাদেশ নিয়ে অংশীজনদের মতামত গ্রহণের তারিখ নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২০ অক্টোবর বিকেল ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকারের সই করা এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সভাটি অনুষ্ঠিত হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে। অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করবেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা স্মারকে উল্লেখ করা হয়েছে— সভায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (একজন প্রতিনিধি প্রেরণের অনুরোধসহ), ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত সচিব (কলেজ ও বিশ্ববিদ্যালয়), যুগ্মসচিব (বিশ্ববিদ্যালয় অধিশাখা-২) এবং সরকারি সাত কলেজের অধ্যক্ষদের।

এ ছাড়া ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষদের সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

সভায় অংশগ্রহণের জন্য পাঁচজন প্রতিনিধিসহ বিসিএস শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ ঢাকার সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে একটি নতুন সরকারি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম নির্ধারণ করেছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।

সাতটি সরকারি কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X