স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৯ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হ্যান্ডশেক বিতর্কে ভারতীয় খেলোয়াড়দের দোষ দেখছেন না আফ্রিদি

হ্যান্ডশেক বিতর্কে নিজের প্রতিক্রিয়া জানালেন আফ্রিদি। ছবি : সংগৃহীত
হ্যান্ডশেক বিতর্কে নিজের প্রতিক্রিয়া জানালেন আফ্রিদি। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ শেষে হাত মেলানো ঘিরে যে তুমুল বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তার দাবি, ভারতীয় ক্রিকেটাররা খেলোয়াড়সুলভ আচরণ না করলেও ব্যক্তিগতভাবে তাদের দোষ দেওয়া উচিত নয়, কারণ নির্দেশ এসেছিল বোর্ডের ওপর মহল থেকে।

রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপ পর্বে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় ভারত। ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটাররা প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানোর অপেক্ষায় দাঁড়িয়ে থাকলেও সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল সরাসরি ড্রেসিংরুমে ফিরে যায়। পাকিস্তান কোচ মাইক হেসনও ঘটনাটিকে ‘হতাশাজনক’ বলে অভিহিত করেন।

সামা টিভির এক আলোচনায় আফ্রিদি বলেন, ‘এশিয়া কাপ শুরু হওয়ার আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভারত-পাক ম্যাচ বয়কটের দাবি উঠছিল। জাতীয় আবেগ ও চাপের কারণে বিসিসিআই খেলোয়াড়দের নির্দেশ দিয়েছিল পাকিস্তানের সঙ্গে হাত না মেলাতে। তাই আমি খেলোয়াড়দের দোষ দিচ্ছি না, নির্দেশটা এসেছে ওপর থেকে।’

আফ্রিদির মতে, এর মধ্য দিয়ে খেলোয়াড়সুলভ মনোভাব ক্ষুণ্ণ হয়েছে। তিনি আরও বলেন, ‘আমাদের অবস্থান সঠিক ছিল। পিসিবি চেয়ারম্যান যেভাবে অবস্থান নিয়েছেন, তা প্রশংসনীয়। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা দুঃখজনকভাবে সারা বিশ্বের সামনে বিব্রতকর অবস্থায় পড়েছে।’

ম্যাচের আগে টসের সময়ও সূর্যকুমার যাদব ও পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার মধ্যে হাত মেলানো হয়নি। এমনকি ম্যাচ শেষে সালমান উপস্থাপনা মঞ্চে যেতে অস্বীকৃতি জানালে সংবাদমাধ্যমের মুখোমুখি হন কোচ হেসন।

উল্লেখ্য, পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানালেও আইসিসি সেটি নাকচ করেছে। তবে পাইক্রফটকে পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১০

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১১

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১২

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৩

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৪

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

১৫

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৬

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১৭

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১৮

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১৯

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

২০
X