স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৮ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

‘দায়িত্ব শুধু আমার না, সবারই’

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

লক্ষ্যটা ছিল বেশ বড়। পরিষ্কার করে বললে, শিরোপায় চোখ ছিল সাকিবদের। কিন্তু এশিয়া কাপে মাঠের পারফরম্যান্সে তা বুঝা যায়নি। গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে হার দিয়ে মিশন শুরু। বাঁচা-মরার ম্যাচে আফগানদের বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোরে নাম লেখায় বাংলাদেশ।

তবে সুপার ফোর পর্বে ব্যর্থতার বৃত্তে বন্দি সাকিব ব্রিগেড। পাকিস্তানের সঙ্গে সাত উইকেটে পরাজয়ের পর শ্রীলঙ্কার বিরুদ্ধেও জয় পায়নি বাংলাদেশ। হেরে যায় ২১ রানে। টানা দুই হারে ফাইনালের আশা শেষ হয়ে যায় টাইগারদের।

এশিয়া কাপের সুপার ফোরের নিয়ম রক্ষার ম্যাচে আগামীকাল কলম্বোয় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অনুমিতভাবে বাংলাদেশ অধিনায়ক সাকিবের দিকে ছুটে গেল নানা প্রশ্ন।

অধিনায়ক হয়েছেন বলেই সব দায়িত্ব সাকিবের, এমনটা মানতে নারাজ তিনি। এশিয়া কাপের পর রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। এ প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন, ‘সব দায়িত্ব আমার না, এখানে সবার সব দায়িত্ব আছে। আমি নিশ্চিত সবাই যার যার জায়গা থেকে কাজ করবে। ব্যক্তিগতভাবে সবাই যদি যার যার জায়গা থেকে কাজ করতে পারে দল হিসেবে তখন আমাদের ভালো করার সম্ভাবনাটা বেশি থাকবে।’

তিনি আরও বলেন, ‘সব ব্যক্তিগত পারফরম্যান্স একত্রে করতে পারলে আমরা হয়ত তখন ভালো করতে পারব। সবাই চেষ্টা করবে আমি জানি, কেউ তার জায়গা থেকে একটুও কম করবে না। আমি আশাবাদী আমাদের দল ভালো করবে আগামী বিশ্বকাপে।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X