স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১০:২১ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ম্যাচ শেষে সৌম্যর সঙ্গে যে কথা হয় ভাইরাল সেই পুলিশ সদস্যের

সৌম্যর সঙ্গে দেখা করেন ভাইরাল সেই পুলিশ সদস্য। ছবি : সংগৃহীত
সৌম্যর সঙ্গে দেখা করেন ভাইরাল সেই পুলিশ সদস্য। ছবি : সংগৃহীত

এক ক্যাচ যেন বদলে দিয়েছে পুলিশ কর্মকর্তা রায়হান হোসাইনের জীবন। মিরপুরে তৃতীয় ওয়ানডেতে মাঠের বাইরে দুর্দান্ত এক ক্যাচ নেন তিনি। যার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়। মিলিয়ন, মিলিয়ন ভিউ হয় সেই ক্যাচ ধরার ভিডিওতে। রায়হান জানান, ম্যাচ শেষে সৌম্যর সঙ্গে দেখা হয় তার। তাকে উপহারও দেন তিনি।

যথারীতি নিজের দায়িত্ব পালন করছিলেন রায়হান। তখনই দেখেন উইন্ডিজ ক্রিকেটার আকিলের হাঁকানো বল তার দিকে আসছে। ঠিক সেই মুহূর্তে কী ভেবেছিলেন প্রশ্নের জবাবে রায়হান বলেন, ‘আমি কখনো ভাবি নাই আর পরিকল্পনাও ছিল না যে আমি ক্যাচ ধরব। হঠাৎ দেখলাম বলটা ফ্লাই করল। তখন আমার কাছে মনে হয়েছে যে বলটা বাউন্ডারির বাইরে আসবে এবং আমার কাছেই আসবে। আমার কনফিডেন্ট ছিল যে, যদি আমি একটু এগিয়ে যাই তাহলে ক্যাচটা ধরতে পারব। এভাবেই আমি এক কদম এগিয়ে ক্যাচটা ধরি।’

দারুণ সেই ক্যাচ ধরা নজর এড়ায়নি সেই সময় বাউন্ডারি লাইনে ফিল্ডিং করা সৌম্য সরকারেরও। হাতের ইশারায় ম্যাচ শেষে রায়হানকে দেখা করতে বলেন তিনি। রায়হানও কথামতো চলে যান ড্রেসিংরুমে। দেখা করেন সৌম্যর সঙ্গে। পুলিশ কর্মকর্তার প্রশংসা করে তাকে উপহারও দেন সৌম্য।

এ প্রসঙ্গে রায়হান বলেন, ‘ক্যাচ ধরার পর বলটা রিশাদ হোসেনের কাছে ফিরিয়ে দেয়। সৌম্য সরকার ভাই নিজে হাত ইশারায় আমাকে ডাক দিয়েছে। দিয়ে বলল যে, তুমি একটু দেখা কইরো। ডিউটি শেষে ড্রেসিংরুমে তার কাছে গিয়েছিলাম সে দেখে ডাক দিয়েছে। বলল যে, জার্সি দেওয়া যেত কিন্তু এটা ম্যান অব দ্য ম্যাচের স্মৃতি হিসেবে রাখা। পরে অটোগ্রাফসহ আমাকে একটা ক্যাপ দিয়েছে। এটা আমি রেখে দিয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X