স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

আজ জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মাঠে নামবে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মাঠে নামবে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লক্ষ্য নিয়ে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও নাগরিক চ্যানেল।

ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হেরে যায় বাংলাদেশ। ফলে সিরিজে সমতা ফেরাতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।

প্রথম ম্যাচে ব্যাট-বল হাতে দারুণ পারফরম্যান্স করেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ের শুরুটা মন্থর হলেও ডেথ ওভারে ঝড় তুলেন ক্যারিবীয় দুই ব্যাটার শাই হোপ ও রোভম্যান পাওয়েল। দু’জনে মিলে তিন ওভারে ৫১ রান যোগ করলে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। ৮২ রানে তৃতীয় উইকেট পতনের পর ৪৬ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন হোপ ও পাওয়েল।

সমান ২৮ করে বল খেলে হোপ ৪৬ এবং পাওয়েল ৪৪ রানে অপরাজিত থাকেন। দুজন সমান ১টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি মারেন। ১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২ ওভারে ৭৭ রানে ৬ উইকেট পতনে হারের মুখে ছিটকে পড়ে বাংলাদেশ। শেষদিকে তানজিম হাসান সাকিবের ৩৩, নাসুম আহমেদের ২০, তাসকিন আহমেদের ১০ ও মুস্তাফিজুর রহমানের অপরাজিত ১১ রানে বড় হারের লজ্জা থেকে রক্ষা পায় বাংলাদেশ। ১৯.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয় তারা।

সিরিজে সমতা আনার লক্ষ্যে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। অন্যদিকে, প্রথম ম্যাচের জয়ের কম্বিনেশনই ধরে রাখার চেষ্টা করবে ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০ ম্যাচে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X