স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০১:২৬ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আকবর আলীকে অধিনায়ক করে শক্তিশালী দল ঘোষণা বিসিবির

বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স: কালবেলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স: কালবেলা

আকবর আলীকে অধিনায়ক করে হংকং সিক্সেস টুর্নামেন্টের জন্য সাত সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জাতীয় দলে খেলা একাধিক ক্রিকেটার রয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) এই দল ঘোষণা করে বিসিবি। আগামী ৭ নভেম্বর মাঠে গড়াচ্ছে হংকং সিক্সেস টুর্নামেন্টের পরবর্তী আসর।

২০০২ সালে শুরু হওয়া হংকং সিক্সেস টুর্নামেন্টটি ২০১২ সাল পর্যন্ত প্রায় নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়েছিল। কয়েক বছর বিরতির পর ২০১৭ সালে আবারও মাঠে গড়ায় টুর্নামেন্টটি। এরপর ২০২৪ সালে অনুষ্ঠিত হয় সর্বশেষ সংস্করণ। এবার টানা দ্বিতীয় বছর বসছে এই টুর্নামেন্টের। সবশেষ আসরে বাংলাদেশ সেমিফাইনালে উঠেছিল।

বিসিবি এক বিবৃতিতে জানায়, আসন্ন আসরে বাংলাদেশের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার আকবর আলী। গতবারের মতো এবারও দলে রয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার আবু হায়দার রনি। ওপেনার জিসান আলমও টানা দ্বিতীয়বারের মতো খেলবেন এই টুর্নামেন্টে। গত আসরে ৩ উইকেট নেওয়া মোহাম্মদ সাইফউদ্দিনও রয়েছেন স্কোয়াডে।

নতুনভাবে দলে যুক্ত হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ও পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ রায়হান।

বাংলাদেশ দল: আকবর আলী (অধিনায়ক), আবু হায়দার রনি, জিসান আলম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, রাকিবুল হাসান এবং তোফায়েল আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১০

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১১

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১২

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৩

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৫

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৬

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৭

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৮

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৯

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

২০
X