বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়ে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা নারী দল। লরা উলভার্ডের অবিশ্বাস্য ১৬৯ রানের ইনিংস আর মারিজানে ক্যাপের বিধ্বংসী পাঁচ উইকেট—এই দুই নায়কের হাত ধরেই প্রোটিয়ারা প্রথমবারের মতো পৌঁছে গেল আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে।

গৌহাটির বারসাপারা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সেমিফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৩১৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের মেরুদণ্ড ছিলেন অধিনায়ক লরা উলভার্ড, যিনি ১৪৩ বলে ২০ চার ও ৪ ছয়ে করেন ১৬৯ রান। তার সঙ্গে মারিজানে ক্যাপ (৪২), তাজমিন ব্রিটস (৪৫) ও ক্লোয়ি ট্রায়ন (৩৩*) দলকে এনে দেন শক্ত ভিত।

ইংল্যান্ডের হয়ে সোফি একলেস্টোন নিয়েছেন চার উইকেট, লরেন বেল দুইটি।

৩২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ভেঙে পড়ে ইংল্যান্ড। মাত্র ১ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা—অ্যামি জোনস, ট্যামি বিউমন্ট ও হেথার নাইট—তিনজনই ফিরেছেন শূন্য রানে।

এরপর কিছুটা লড়াই দেখান ন্যাট সিভার-ব্রান্ট (৬৪) ও অ্যালিস ক্যাপসি (৫০)। কিন্তু দু’জনের আউটের পর আর কেউ দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ৪২.৩ ওভারে ১৯৪ রানে অলআউট হয় ইংল্যান্ড।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ক্যাপ নেন ৫ উইকেট মাত্র ২০ রানে। তার সঙ্গে নাদিন ডি ক্লার্ক পান ২ উইকেট, বাকিরা ভাগাভাগি করেন বাকি উইকেটগুলো।

এই জয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। ফাইনালে তারা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বা স্বাগতিক ভারত—যারা বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে লড়বে।

সংক্ষিপ্ত ফলাফল

দক্ষিণ আফ্রিকা: ৩১৯/৭ (উলভার্ড ১৬৯, ক্যাপ ৪২; একলেস্টোন ৪/৪৪)

ইংল্যান্ড: ১৯৪ (সিভার-ব্রান্ট ৬৪, ক্যাপ ৫/২০)

ফলাফল: দক্ষিণ আফ্রিকা জয়ী ১২৫ রানে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X