কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

কম্বোডিয়া জাতীয় দলে যেভাবে ডাক পেলেন বাংলাদেশের শুয়াইব

কম্বোডিয়ার জার্সিতে মোহাম্মদ শুয়াইব আলম (সৃজন)। ছবি : সংগৃহীত
কম্বোডিয়ার জার্সিতে মোহাম্মদ শুয়াইব আলম (সৃজন)। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়া সফরের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে কম্বোডিয়া জাতীয় ক্রিকেট দল। ঘোষিত সেই দলে আছেন বাংলাদেশি একজন। নাম তার মোহাম্মদ শুয়াইব আলম (সৃজন)। প্রথম বাংলাদেশি হিসেবে কম্বোডিয়া জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন তিনি।

নারায়ণগঞ্জে বেড়ে ওঠা শুয়াইব বাংলাদেশে থাকতে খেলেছেন জেলা পর্যায়ের ক্রিকেট। কম্বোডিয়া জাতীয় দলে ডাক পাওয়ার আগে মিয়ানমারের লিগে খেলেছেন ২০১৫-১৬ মৌসুমে। চাকরির সুবাদে কম্বোডিয়ায় পাড়ি জমান। সেখানে ছুটির দিনগুলো নিয়মিত ক্রিকেট খেলতেন তিনি। করেছেন কঠোর পরিশ্রমই। আর তাই প্রতিদান পেয়েছেন জাতীয় দলে ডাক পাওয়ার মধ্য দিয়ে।

কালবেলাকে শুয়াইব আলম বলেন, ‘গতবারও কল পেয়েছিলাম। তবে খেলা হয়নি। ক্রিকেট খেলাটা আমার নেশা। কম্বোডিয়াতে ক্রিকেট খুব বেশি জনপ্রিয় নয়। নাইট ক্রিকেট, ইনডোর ক্রিকেটসহ এরকম কিছু দলের সঙ্গে জড়িত ছিলাম। অন্যরা যখন ছুটির দিন উপভোগ করত তখন আমরা ওই দিনগুলোতে অনেক পরিশ্রম করেছি।’

শুয়াইব জানান, কম্বোডিয়া জাতীয় দলে খেলার জন্য দেশটির কোচ দীর্ঘদিন ধরেই তাকে অনুরোধ করেছেন। সবশেষ গত দুই বছর ধরে ক্রিকেটটাকে আরও সিরিয়াসলি নেয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরো দেশ থেকে ওরা খেলোয়াড় বাছাই করে। কোচ আমাকে দীর্ঘদিন ধরেই বলে আসছে তাদের জাতীয় দলে খেলার জন্য। ক্রিকেট বলের খেলাটা দুই বছর ধরে সিরিয়াসলি খেলছি।’

ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বি ফার্ম এবং এম ফার্ম সম্পন্ন করেন শুয়াইব। মাস্টার্স শেষে উন্নত জীবনের জন্য পাড়ি জমান বিদেশে। কম্বোডিয়ায় চাকরি করছেন। বর্তমানে দেশটির কম্বোডিয়ার মেসকাভা ফার্মাতে কান্ট্রি ম্যানেজার পদে কর্মরত বাংলাদেশি এই তরুণ।

আসন্ন ইন্দোনেশিয়া সফরে ৮ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে কম্বোডিয়া। ইন্দোনেশিয়ার বালিতে ২৩ থেকে ২৮ ডিসেম্বর চলবে সিরিজের ৮ টি-টোয়েন্টি। এরই মধ্যে খেলার জন্য কম্বোডিয়ার ক্রিকেট বোর্ডের মাধ্যমে নিজের কর্মস্থলের কাছে ছুটির আবেদনও করেছেন শুয়াইব। সব ঠিক থাকলে কম্বোডিয়ার জার্সি গায়ে ক্রিকেট মাঠ মাতাতে যাচ্ছেন তিনি।

একনজরে কম্বোডিয়ার স্কোয়াড: সক মংদারা, হানেকম মারসেলে, মোহাম্মদ শুয়াইব আলম, মুহাম্মদ নাঈম, তাঝিসেরি গিরেশ নিভেদ, রাথানাক চানথন, পেল ভান্নাক, বেউকেস এটিয়েনে, তে সেংলং, গুলাম মুর্তজা চুংতাই, নির্মালজিত সিং, শাহ আবরার হুসাইন, বুনথেন ফন, লুকমান বাট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X