কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রাতের খাবারের পরও ক্ষুধা? কারণ জানলে অবাক হবেন

ফাইল ছবি
ফাইল ছবি

রাতের খাবার জমিয়ে খেলেন, পেট ভরে গেল। কিন্তু তারপরও মাঝরাতে ঘুম ভেঙে গেল—ক্ষুধার জন্য! এমনটা কি আপনার সঙ্গেও হয়? ভাবছেন, এটা কি সবারই হয়? নাকি কোনো সমস্যা?

বিশেষজ্ঞরা বলছেন, মাঝরাতে হঠাৎ ক্ষুধা লাগা কিন্তু শুধু খিদে নয়, এটা হতে পারে একটা নির্দিষ্ট শারীরিক সমস্যা, যার নাম নাইট ইটিং ডিসঅর্ডার (Night Eating Disorder বা NED)।

প্রায় ১০০ জনের মধ্যে ১ জন এই সমস্যায় ভোগেন। এতে শুধু ঘুমই নষ্ট হয় না, বরং ধীরে ধীরে দেখা দিতে পারে ওজন বেড়ে যাওয়া, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা দীর্ঘস্থায়ী রোগ। আর যাদের ওজন বেশি, তাদের ক্ষেত্রে ওজন কমানো আরও কঠিন হয়ে পড়ে।

কেন হয় এই সমস্যা?

- ঘুমের সমস্যা বা অনিদ্রা থাকলে।

- সারাদিন খুব কম ক্যালরি খেলে।

- পরিবারে কারও এই সমস্যা থাকলে।

- বেশি মানসিক চাপ বা দুশ্চিন্তা থাকলে।

লক্ষণ

- সপ্তাহে অন্তত ২-৩ দিন মাঝরাতে খিদে পেয়ে ঘুম ভেঙে যায়।

- রাতে ঠিক সময়ে ঘুমোতে গেলেও ঘুম আসে না বা বারবার ভেঙে যায়।

- ঘুমিয়ে যাওয়ার পরও হঠাৎ উঠে খেতে ইচ্ছে হয়।

কী করলে নিয়ন্ত্রণে রাখা যায়?

- রাতে ঘুমাতে যাওয়ার আগে মন শান্ত রাখতে কিছুক্ষণ মেডিটেশন করুন।

- সকালে উঠে খালি পেটে ২ গ্লাস পানি খাওয়ার অভ্যাস করুন।

- রাতের খাবারের পর ধূমপান একেবারে বন্ধ করুন। নিকোটিন হজমে সমস্যা করে।

- খাবার শেষে চা খাওয়া এড়িয়ে চলুন—চায়ের ট্যানিন আয়রন শোষণে বাধা দেয় এবং হজমে সমস্যা করে। মাঝরাতে ক্ষুধা লাগা খুব সাধারণ মনে হলেও, সেটা দীর্ঘমেয়াদে বড় কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে। তাই নিয়মিত এমনটা হলে গুরুত্ব দিয়ে দেখুন, অভ্যাস বদলান—আর প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিতে দ্বিধা করবেন না।

সতর্কতা : এই প্রতিবেদনটি একটি সাধারণ বিশ্লেষণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১০

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১১

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১২

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৩

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৪

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৫

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৬

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৭

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৮

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৯

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

২০
X