স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

উইকেটরক্ষক হওয়ার পেছনের গল্প জানালেন খালেদ মাসুদ পাইলট

খালেদ মাসুদ পাইলট। ছবি: সংগৃহীত
খালেদ মাসুদ পাইলট। ছবি: সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ব্যবসা, চাকরি জীবন নিয়ে ব্যস্ত জীবন পার করছেন তিনি। নিজের খেলোয়াড়ি জীবন, ছোটোবেলা, ক্যারিয়ার নিয়ে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেন তিনি।

ক্রিকেটার হয়ে ওঠার গল্প ব্যাখ্যা করতে গিয়ে পাইলট বলেন, ‘আব্বা ঢাকা লিগে খেলেছেন ২০ বছর। আমি ছোটবেলায় সব খেলাই ভালো খেলতাম। আমার হাতে অনেক বিকল্প ছিল। যখন আস্তে আস্তে ক্রিকেটের দিকে চলে গেলাম, তখন আর ফুটবল বা অন্য কিছুর দিকে তাকাতে হয়নি। উইকেটকিপিং করছি। যেটা করতাম, ওটার পেছনে অনেক মেহনত করতাম। এভাবেই জড়িয়ে যাওয়া।’

ব্যাটার, বোলার না হয়ে উইকেটরক্ষক হওয়ার পেছনের গল্পও জানান পাইলট। এ প্রসঙ্গে সাবেক অধিনায়ক বলেন ‘আমি যখন কিপিং করেছি, তখন কিন্তু বাংলাদেশে কোনো কিপিং কোচ ছিল না। তখন এক-দুজন জেনারেল কোচ। কিপিং করতে করতে নিজেই শিখেছি সবকিছু। অনেকে বলে না হ্যারিকেনের আলোয় পড়ে ব্যারিস্টার হয়েছে, আমারও কিন্তু অনেকটা ওরকম। কোচ ছাড়াই কিপার হয়ে গিয়েছিলাম।’

ক্রিকেটে অনেক দুর্ঘটনাই ঘটে। কিপিং করতে গিয়ে একবার দাঁত পড়ে যায় পাইলটের। সেই ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘শ্রীলঙ্কায় খেলতে গিয়েছিলাম, তখন মনি ভাই (এনামুল হক মনি) বল করছিলেন। বোলার বল করেছে সোজা, ব্যাটসম্যান মিস করছে, একদম সোজা আমার মুখে লেগেছে। নতুন বল, টাক করে লেগেছে, সঙ্গে সঙ্গে দুইটা দাঁত পড়ে গেছে। এখন নকল দাঁত লাগিয়েছি। ক্রিকেটে অবশ্য অনেক দুর্ঘটনাই ঘটতে পারে।’

সূত্র: প্রথম আলো

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গড়মিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১০

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১১

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১২

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৩

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৪

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৫

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান

১৬

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৭

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৮

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৯

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

২০
X