স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা ক্যাপিটালস দলে আসছে বড় পরিবর্তন!

ঢাকা ক্যাপিটালস। ছবি: সংগৃহীত
ঢাকা ক্যাপিটালস। ছবি: সংগৃহীত

দীর্ঘ টানাপোড়েনের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার বড় চমক—নেই বরিশাল ও কুমিল্লা। পাঁচ দলের অংশগ্রহণে হবে বিপিএলের পরবর্তী আসর।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর পাঁচ ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করে বিসিবি। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।

ঢাকার মালিকানা গত বছরের কোম্পানির হাতে থাকায় ধারণা করা হচ্ছিল এবারও দলটির প্রধান কোচ হিসেবে থাকবেন খালেদ মাহমুদ সুজন। তবে এখনো পর্যন্ত সুজনের সঙ্গে দলটির পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি। ধারণা করা হচ্ছে, নতুন মৌসুমে নতুন কোচের অধীনে মাঠে নামবে ফ্র্যাঞ্চাইজি দলটি।

গুঞ্জন ছিল, গেল বিপিএলে বরিশালের দায়িত্ব পালন করা মিজানুর রহমান বাবুল ঢাকা ক্যাপিটালসের দায়িত্ব নিতে পারেন। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তার সঙ্গে যোগাযোগ করেনি ঢাকার টিম ম্যানেজমেন্ট।

এদিকে জানা গেছে, গত বিপিএলে অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগে অভিযুক্ত ক্রিকেটার, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছে বিশেষ চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, যেখানে তাদের সামনের মৌসুমে সম্পৃক্ত না হওয়ার নির্দেশনা দেওয়া হবে বলে নিশ্চিত হওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১০

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১১

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১২

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৩

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৪

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৫

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৬

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৭

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৮

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৯

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

২০
X