স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৪০ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘সি’ ক্যাটাগরি থেকে বিসিবির পরিচালক পাইলট

বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। ‍ছবি : সংগৃহীত
বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। ‍ছবি : সংগৃহীত

আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বর্তমানে চলছে ভোট গণনা।

জানা গেছে, প্রাথমিক ফলাফলে ৩৫ ভোট পেয়ে ‘সি’ ক্যাটাগরি থেকে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। ‘সি’ ক্যাটাগরিতে ৪৫ জনের মধ্যে ৪২ জনের ভোট কাস্ট হয়েছে। ৫ জন ই-ভোট এবং ৩৭ জন সশরীরে ভোট দিয়েছেন। মাত্র একজন ভোট দিতে আসেননি।

এবারের নির্বাচনে সকালের দিকে বেশ উল্লেখযোগ্য পরিমাণ ভোটারের উপস্থিতি লক্ষ করা যায়। যদিও সেটি দুপুরের দিকে কিছুটা কমে আসে। ২টার পর থেকে আবার ভোটার উপস্থিতি বাড়ে।

বিসিবি নির্বাচনে এদিন ভোট দিতে আসেন নাজমুল আবেদিন ফাহিম, দেবব্রত পাল, ইফতেখার রহমান মিঠু, মিনহাজুল আবেদীন নান্নু, সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, সর্বশেষ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, হান্নান সরকার, সানোয়ার হোসেন, খালেদ মাসুদ পাইলট ও আদনান রহমান দীপন।

বিসিবি নির্বাচনের ফল আজই ঘোষণা করা হবে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টায় ফল ঘোষণা করা হবে। সভাপতি ও সহসভাপতি নির্বাচন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এরপর রাত ৯টায় ফল ঘোষণা করা হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১০

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

১১

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

১২

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

১৩

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

১৪

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

১৫

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

১৬

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

১৭

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

১৮

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৯

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

২০
X