স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আশরাফুলের ব্যাটিং কোচ হওয়া নিয়ে যা বললেন শান্ত

আশরাফুলের কোচ হওয়া নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন শান্ত। ছবি : সংগৃহীত
আশরাফুলের কোচ হওয়া নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন শান্ত। ছবি : সংগৃহীত

বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে আবারও জাতীয় দলে ফিরেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য লিটন-শান্তদের কোচ হয়েছেন তিনি। যদিও তার অন্তর্ভুক্তিতে দল উচ্ছ্বসিত, তবু টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করছেন— স্বল্প সময়ের এই দায়িত্বে আশরাফুলের পক্ষে বড় কোনো প্রভাব ফেলা কঠিন হবে।

“অবশ্যই সবাই এক্সাইটেড,” বলেন শান্ত। “উনি তো অনেক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, অভিজ্ঞতা অনেক। কোচ হিসেবে এখন দলে এসেছেন, এটা আমাদের জন্য দারুণ ব্যাপার। আগে কখনও একসঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ হয়নি, এবার সেটা হচ্ছে।”

তবে আশরাফুলের দায়িত্ব শুধুই এই সিরিজের জন্য— এটিই শান্তর কাছে সীমাবদ্ধতার জায়গা। “যতদূর জানি উনি এই সিরিজেই থাকবেন,” বলেন তিনি। “একটা সিরিজে খুব বেশি টেকনিক্যাল পরিবর্তন আনা সম্ভব না। সময়টা কম, তাই গভীরভাবে কাজ করা কঠিন হবে। তারপরও আশা করি উনার অভিজ্ঞতা আমাদের কাজে আসবে।”

বাংলাদেশ দলের বর্তমান সময়টা মোটেও স্থিতিশীল নয়। একদিকে নতুন কোচিং নিয়োগ, অন্যদিকে সহকারী কোচ সালাউদ্দিনের বিদায়— মাঠের বাইরে ঘটছে নানা পরিবর্তন। তবে এসব নিয়ে মাথা না ঘামানোর পক্ষপাতী শান্ত।

তার ভাষায়, “বাইরের বিষয়গুলো তো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমি চেষ্টা করি শুধু যা আমার হাতে আছে, সেটাতেই মনোযোগ দিতে। মাঠের বাইরে আলোচনা সবসময় থাকবে, কিন্তু আমি মাঠের ভেতরের কাজটা নিয়েই ভাবতে পছন্দ করি।”

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ দিয়ে শুরু হচ্ছে আশরাফুলের নতুন অধ্যায়। এই সংক্ষিপ্ত সময়ে তিনি কতটা প্রভাব রাখতে পারেন, সেটিই এখন দেখার বিষয়। তবে শান্তর মতো সিনিয়ররা আশাবাদী— ‘অভিজ্ঞতার আলোয় কিছুটা হলেও বদল আনবেন আশরাফুল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১০

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১১

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১২

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৩

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৪

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৫

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৬

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৭

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৮

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৯

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

২০
X