স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বল ছুঁড়ে মেরে শাস্তির মুখে নাহিদ রানা

নাহিদ রানা। ছবি : সংগৃহীত
নাহিদ রানা। ছবি : সংগৃহীত

সিলেট টেস্টে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে যখন বাংলাদেশ দাপট দেখাচ্ছে, ঠিক তখনই দলে এলো এক অপ্রীতিকর খবর। তরুণ পেসার নাহিদ রানা শাস্তি পেয়েছেন আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে। আয়ারল্যান্ডের ব্যাটারের দিকে বল ছুঁড়ে মারায় তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে, সঙ্গে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

ঘটনাটি ঘটে আয়ারল্যান্ডের ইনিংসের ২৭তম ওভারে। বোলিং শেষে ফলোথ্রুতে থাকা অবস্থায় নাহিদ বল ছুঁড়ে দেন ব্যাটার কেড কারমাইকেলের দিকে। বলটি সরাসরি গিয়ে লাগে ব্যাটারের প্যাডে— অথচ তখন তিনি ক্রিজের ভেতরেই ছিলেন। বিষয়টি সঙ্গে সঙ্গে নজরে আসে অনফিল্ড আম্পায়ারদের।

আইসিসির আচরণবিধির ২.৯ ধারা অনুসারে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন বিপজ্জনক বা অনুপযুক্তভাবে কোনো খেলোয়াড়ের দিকে বল বা সরঞ্জাম নিক্ষেপ করা শাস্তিযোগ্য অপরাধ। এই ধারাতেই দোষী সাব্যস্ত হন নাহিদ রানা।

ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফট তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার পর শাস্তি ঘোষণা করেন, যা বাংলাদেশি পেসার বিনা আপত্তিতে মেনে নেন। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অভিযোগ আনেন অনফিল্ড আম্পায়ার স্যাম নোগাস্কি ও আহসান রাজা, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ এবং চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ।

লেভেল-১ লঙ্ঘনের সর্বনিম্ন শাস্তি তিরস্কার, আর সর্বোচ্চ জরিমানা হতে পারে ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত, সঙ্গে এক বা দুই ডিমেরিট পয়েন্ট যোগ হয়।

যদিও এই প্রথমবারের মতো এমন অপরাধে ডিমেরিট পয়েন্ট পেলেন নাহিদ, তবু বিষয়টি তরুণ পেসারের শৃঙ্খলাজনিত ভাবমূর্তিতে প্রশ্ন তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১০

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৩

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৪

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৬

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৭

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৮

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৯

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

২০
X