স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১১ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ড সিরিজে ফিরলেন তামিম-রিয়াদ

নিউজিল্যান্ড সিরিজে ফিরলেন তামিম-রিয়াদ

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর দলে ফিরেছেন মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার। এ ছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবালও।

শনিবার (১৬ সেপ্টেম্বর) লিটন কুমার দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি।

এশিয়া কাপে খেলা স্কোয়াডের মোট আটজন খেলোয়াড়কে নিউজিল্যান্ডের বিপক্ষে রেখেছে বিসিবি। আফগানিস্তান সিরিজে ইনজুরিতে পড়া ওপেনার তামিম এবং দলের বাইরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও কাজী নুরুল হাসান সোহানকেও ফেরানো হয়েছে।

জাতীয় দলে অভিষেক হয়নি এমন ক্রিকেটারাও স্কোয়াডে জায়গা পেয়েছে। তারা হলেন বাঁহাতি ব্যাটার জাকির হাসান, পেসার সৈয়দ খালেদ আহমেদ এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। সব কিছু ঠিক থাকলে ব্লাকক্যাপসদের বিপক্ষে রঙিন জার্সি গায়ে জড়াবেন এই তিন টাইগার ক্রিকেটার।

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের কথা বিবেচনা করে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে দীর্ঘসময় ধরে চলবে টুর্নামেন্টটি। তাই ক্রিকেটারদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। এই বড় ইভেন্টের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ আমাদের আরও কিছু খেলোয়াড়কে দেখার জন্য সুযোগ দেওয়া হয়েছে।’

১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু

মাদক সেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতা খুন

ইরানের ৮ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডানের

চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে চায় উত্তর কোরিয়া

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দোরগোড়ায় আর্জেন্টিনা!

আর্জেন্টিনার জয়ে খুশির জোয়ারে ভাসছে শোবিজ অঙ্গন

ইরানে মার্কিন হামলা, খালি করা হলো শিশুদের ক্যানসার হাসপাতাল

প্রসঙ্গ রথযাত্রা

সৌদিতে কারখানার মেশিনে কাটা পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

বেকারি শ্রমিককে পিটিয়ে হত্যা

১০

সংঘাত ‘নতুন অঙ্গনে’ ছড়িয়ে পড়বে, ইরানের হুঁশিয়ারি

১১

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই: ইরান

১২

শিক্ষার্থীদের আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্ব সাপ দিবস আজ

১৪

নওগাঁয় রথযাত্রা উৎসব শুরু

১৫

পাহাড়ি ঢলে চকরিয়ায় কৃষিতে বিপর্যয়

১৬

যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের জবাব হবে বিধ্বংসী: ইরান

১৭

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ১২ ফিলিস্তিনি বন্দি

১৮

জুলাই সনদ বাস্তবায়নে সরকার-বিরোধী দল একসঙ্গে কাজ করছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

১৯

নজরুল বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ইউজিসি চেয়ারম্যানের

২০
X