স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ ব্যাটিং ধসে সহজ ম্যাচ হেরে বসল ভারত

ব্যাটিং ধসে প্রথম টেস্টে হার ভারতের। ছবি : সংগৃহীত
ব্যাটিং ধসে প্রথম টেস্টে হার ভারতের। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট জিততে ভারতের প্রয়োজন ছিল ১২৪ রান। উইকেট ব্যাটিং সহায়ক না হলেও দলটা ভারত বলেই জয়ের পাল্লাটা ভারী ছিল তাদের। তবে সফরকারীদের বোলিং তোপে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯৩ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। আর তাতে ৩০ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা। ভারতের মাটিতে ১৫ বছর পর সাদা পোশাকে এ জয় পেল প্রোটিয়ারা। সবশেষ জয়টি এসেছিল ২০১০ সালের ফেব্রুয়ারিতে। মাঝে ৮ টেস্টের সাতটিতেই হার, আর একটি হয়েছিল ড্র।

দ্বিতীয় ইনিংস দক্ষিণ আফ্রিকা ১৫৩ রানে অলআউট হওয়ার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো হয়নি ভারতের। চতুর্থ বলে রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন যশস্বী জয়সওয়াল। মার্কো জানসেনের শিকার হন লোকেশ রাহুলও।

জানসেনের দেখানো পথে হেঁটে ভারতের ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন সাইমন হার্মার। একে একে ফেরান ধ্রুব জুড়েল (১৩), রিশাভ পান্ত (২), রবীন্দ্র জাদেজা (১৮) ও কুলদীপ যাদবকে (১)। একপ্রান্ত আগলে রেখে জুটি গড়ার চেষ্টায় থাকা ওয়াশিংটন সুন্দরকে (৩১) ফেরান এইডেন মার্করাম।

অক্ষর প্যাটেল (২৬) ও মোহাম্মদ সিরাজকে (০) পরপর দুই বলে ফিরিয়ে দলের জয় নিশ্চিত করেন কেশব মহারাজ। ঘাড়ের চোটে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামেননি অধিনায়ক শুভমান গিল। সাইমন হার্মার এই ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন। জোড়া উইকেট পেয়েছেন মার্কো জানসেন ও কেশব মহারাজ। একটি উইকেট এইডেন মার্করামের ঝুলিতে।

এর আগে, ৩০ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। ভারতের বোলারদের দারুণ বোলিংয়ে চাপে পড়ে সফরকারীরা। টেম্বা বাভুমা একপ্রান্ত আগলে রেখে ফিফটির ইনিংস না খেললে আর কোর্বিন বশ ২৫ রানের ইনিংসটি না খেললে ১৫৩ রান করা সম্ভব হতো না দক্ষিণ আফ্রিকার। বাভুমা ১৩৬ বলে ৪ চারে ৫৫ রানে অপরাজিত ছিলেন। ভারতের হয়ে এ ইনিংসে ৫০ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নেন জাদেজা। ২টি উইকেট নেন মোহাম্মদ সিরাজ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১০

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১১

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১২

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৩

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৪

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৬

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৭

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৮

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

২০
X