মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

বিদ্যা সিনহা মিম I ছবি: সংগৃহীত
বিদ্যা সিনহা মিম I ছবি: সংগৃহীত

ঝলমলে আলো, ক্যামেরার ফ্ল্যাশ আর সিনেমার ব্যস্ততা—সবকিছুকে পেছনে ফেলে এক বছর যেন কেটেছে ভ্রমণ, স্বস্তি আর আত্ম-অন্বেষণের গল্পে। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিমের কাছে সদ্যবিদায়ী ২০২৫ ছিল স্মৃতি, সমুদ্র আর পাহাড়ে মোড়া এক রঙিন অধ্যায়। বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে সেই সব মুহূর্তকেই নাটকীয় আবেশে ফিরে দেখালেন তিনি, আর একটি ভিডিওতে বিদায় জানালেন ‘গুডবাই ২০২৫’ বলে।

সম্প্রতি বেশ কিছুদিন ধরেই মালদ্বীপ সফরে ছিলেন মিম। এবার নতুন বছরের প্রথম দিনেই এক সৈকত থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন নায়িকা। যদিও তিনি সেই সৈকত বা স্থানের নামটি উল্লেখ করেননি।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত ছবিতে মিমকে একটি উজ্জ্বল সবুজ অর্থাৎ লাইম গ্রিন রঙের শাড়িতে দেখা গেছে। সৈকতের বিভিন্ন স্থানে কখনো হেঁটে, কখনো দৌড়ে পোজ দিতে দেখা গেছে মিমকে। এ ছাড়াও বাতাসে মিমের খোলা চুল উড়িয়ে আবার ওড়না ওড়ানো পোজও আলাদাভাবে নজর কেড়েছে।

নায়িকা তার এই সুন্দর মুহূর্ত প্রকাশের সঙ্গে দিয়েছেন একটি বার্তাও। লিখেছেন, ‘কিছু চলমান মুহূর্ত; নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। বছরটা হোক সুখের।’ আর এই ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসা আর ভালোবাসায় ভরে উঠেছে মিমের মন্তব্য ঘর।

উল্লেখ্য, ভ্রমণে মিমের বিশেষ শখের কথা সবারই জানা। কখনো থাইল্যান্ড, কখনো মালদ্বীপ আবার কখনো ইউরোপের কোনো দেশ—প্রায়ই ভ্রমণের ছবি শেয়ার করে আলোচনায় আসেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি, নতুন বছরের শুরুতেই মিমের এই ‘ভ্রমণকন্যা’ রূপ দর্শকদের মুগ্ধ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X