স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩২ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

যেমন হতে পারে এশিয়া কাপের ফাইনালে ভারত-শ্রীলঙ্কা একাদশ

দু্দলেরই ফাইনালের একাদশে থাকতে পারে চমক। ছবি : সংগৃহীত
দু্দলেরই ফাইনালের একাদশে থাকতে পারে চমক। ছবি : সংগৃহীত

পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ শুরু হয়েছিল গত ৩০ আগস্ট। আজ ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ফাইনাল দিয়ে পর্দা নামবে মহাদেশীয় ক্রিকেট শ্রেষ্ঠত্বের এই আসরের। এর আগে সুপার ফোরের ম্যাচে দুইদল মুখোমুখি হয়। যেখানে লঙ্কা বাহিনীকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রোহিত শর্মার দল। আর পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে দাসুন শানাকার দল। তবে এবার আগের ম্যাচে নিজেদের হারের প্রতিশোধ নিতে মুখিয়ে রয়েছে স্বাগতিকরা।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় এশিয়া কাপের ফাইনালে মাঠে নামছে আসরের সবচেয়ে বেশি শিরোপাজয়ী এই দুই দল। শিরোপার মঞ্চ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বোলিং পিচের সুবিধা কাজে লাগিয়ে শক্ত বোলিং লাইনআপ নিয়ে মাঠে নামার সম্ভাবনা দুদলেরই।

এ পর্যন্ত এশিয়া কাপে সবচেয়ে বেশিবার ফাইনালে মুখোমুখিও হয়েছে ভারত-শ্রীলঙ্কা। রোহিত শর্মার দল শিরোপার বড় দাবিদার হলেও এশিয়া কাপে লঙ্কানদের ইতিহাস ফেলে দেওয়ার মতো নয়। ১৬ আসরের ১২টিতে ফাইনাল খেলেছে শ্রীলঙ্কা। বিপরীতে ১০ বার ফাইনাল খেলেছে টিম ইন্ডিয়া। ফাইনালে নবমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে এই দুই প্রতিপক্ষ।

ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে ইনজুরিতে পড়েছে দাসুন শানাকার দল। গোটা আসরে লঙ্কানরা স্পিন বোলিং দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করেছে। যেখানে নেতৃত্ব দিয়েছেন মাহিশ থিকসানা। কিন্তু ইনজুরির জন্য ফাইনালে এই স্পিনারকে পাবে না শ্রীলঙ্কা। ফাইনালের জন্য দলে ডাক পেয়েছেন আরেক স্পিনার শাহান আরাচচিগে।

বিশ্বকাপ বাছাইপর্বে বল ও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শাহান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক ম্যাচেই ৫ ওভার বল করে ১৮ রান দিয়ে তুলে নিয়েছেন ১ উইকেট। পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে করেছেন ৫৭ রান। তাতে শুরুর যাত্রাটা ভালোই হয়েছে এই ব্যাটিং অলরাউন্ডারের।

এদিকে ফাইনালের আগে অক্ষর প্যাটেলের ইনজুরি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। বাংলাদেশের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে ব্যাটিংয়ের সময় কবজিতে ব্যথা পান অক্ষর। ফাইনালে তাকে না পাওয়ার শঙ্কা থেকেই ভারতীয় স্কোয়াডে ডাকা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। এ ছাড়া বাংলাদেশের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বসিয়ে রাখলেও ফাইনালে মাঠে দেখা যাবে তাদের।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ পাথুম নিশানকা, দিমুথ করুনারত্নে, শাহান আরাচচিগে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েল্লাগে, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।

ভারতের সম্ভাব্য একাদশ রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১০

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১১

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১২

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৩

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৪

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৬

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৭

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৮

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৯

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

২০
X