স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৪ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-শ্রীলঙ্কা ফাইনালে আবহাওয়া কেমন থাকবে?

ফাইনালেও বাগড়া দিতে পারে বৃষ্ঠি। ছবি: সংগৃহীত
ফাইনালেও বাগড়া দিতে পারে বৃষ্ঠি। ছবি: সংগৃহীত

পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে যে আসরের শুরু হয়েছিল তার আজ শেষ দিন। ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও আসরের সর্বোচ্চ ট্রফিজয়ী রোহিত শর্মার ভারত। বলা হচ্ছে এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের কথা। তবে এবারের এশিয়া কাপের শ্রীলঙ্কা অংশে বেশিরভাগ ম্যাচেই বাগড়া দিয়েছে বৃষ্টি। এমনকি বৃষ্টির কারণে ভারত-পাকিস্তান প্রথম ম্যাচ পরিত্যক্ত এবং পরের ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডেতে। আসরের ফাইনালেও বাগড়া দিতে পারে বৃষ্টি।

অবশ্য শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস আশানুরূপ নয় ফাইনাল ঘিরে, রোববার সারা দিনই ভিজতে পারে কলম্বো। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সকাল থেকে অবশ্য আকাশ পরিষ্কার রয়েছে। কালো মেঘের আনাগোনার পাশাপাশি রোদও রয়েছে। ক্রিকেট খেলার উপযুক্ত পরিবেশ। এশিয়া কাপের ফাইনাল শুরু হওয়ার কথা বিকেল সাড়ে ৩টায়। তবে তখন আবহাওয়া অনুকূলে থাকবে কি না তা বলা যাচ্ছে না?

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে ৮৮ শতাংশ। বিকালের পর আবহাওয়ার উন্নতি হবে। বিকালের পর বৃষ্টির সম্ভাবনা ৭২ শতাংশ। সারা দিন ১০ থেকে ১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বইতে পারে হাওয়া। দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৭৫ থেকে ৮৫ শতাংশের মধ্যে। সন্ধে ৬টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা ৬১ শতাংশের মতো। সন্ধে ৭টায় বৃষ্টির সম্ভাবনা ৪৯ শতাংশের মতো। রাত ৮টায় বৃষ্টির সম্ভাবনা ৫৭ শতাংশ। রাত ৯টা বৃষ্টির সম্ভাবনা ৫২ শতাংশ। রাত ১০টায় বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশের কাছাকাছি। দুপুর এবং রাতের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছেন শ্রীলঙ্কার আবহাওয়ার অধিদপ্তর।

কোনো কারণে আজকের ম্যাচ সম্পূর্ণ না হলে তা গড়াবে রিজার্ভ ডেতে। রিজার্ভ ডের নিয়ম অনুযায়ী খেলা অনুষ্ঠিত হবে সোমবার। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই এ নিয়মের বিষয়ে জানিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সংস্থাটি টুর্নামেন্টের মাঝপথে ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচের জন্য রিজার্ভ ডে নির্ধারণ করে, যা নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১০

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১১

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১২

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৩

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৪

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৫

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৬

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৭

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১৮

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১৯

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

২০
X