স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৪ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার ভরাডুবিতে লজ্জার রেকর্ড থেকে মুক্তি পেল বাংলাদেশ
শ্রীলঙ্কার ভরাডুবিতে লজ্জার রেকর্ড থেকে মুক্তি পেল বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ১০ উইকেটে স্রেফ উড়িয়ে দিয়ে রেকর্ড অষ্টমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। এবারের এশিয়া কাপের ফাইনালটি হয়েছে একপেশে। আগে ব্যাট করতে নেমে মাত্র ১৫.২ ওভারে ৫০ রানে অল আউট শ্রীলঙ্কা। জবাবে ভারত লক্ষ্যে পৌঁছায় কোনো উইকেট না হারিয়ে ৬.১ ওভারে।

ফাইনালের পর লঙ্কানদের এমন পরাজয়ে হা হুতাশ করছেন অনেকে। তবে টাইগার ভক্তদের জন্য এশিয়া কাপের ফাইনালটি অনেকটা স্বস্তির। কারণ দীর্ঘ প্রায় দুই যুগের একটি লজ্জার গ্লানি থেকে বাংলাদেশকে মুক্তি দিয়েছে শ্রীলঙ্কা।

এশিয়া কাপে সর্বনিম্ন রানের ইনিংস এখন শ্রীলঙ্কার, ৫০ রান। অথচ এই লজ্জার রেকর্ডটি এতদিন ছিল বাংলাদেশের। ২০০০ সালে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ৮৭ রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। এতদিন বাংলাদেশের এই ইনিংস ছিল এশিয়া কাপে সর্বনিম্ন।

অবশ্য এশিয়া কাপে তৃতীয় সর্বনিম্ন স্কোরও বাংলাদেশের। ১৯৮৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৯৪ রানে অল আউট হয়েছিল টাইগাররা। এরপর রয়েছে ৯৬ রানে শ্রীলঙ্কার অল আউট হওয়ার ঘটনা। পঞ্চম স্থানটিও বাংলাদেশের। ১৯৮৮ সালে চট্টগ্রামে ভারতের বিরুদ্ধে ৯৯ রানে অল আউট হয়েছিল লাল সবুজ জার্সিধারীরা।

অর্থাৎ এশিয়া কাপে একশর নিচে সর্বোচ্চ তিন ইনিংস রয়েছে বাংলাদেশের। তবে শ্রীলঙ্কা ৫০ রানে অল আউট হয়ে লজ্জার এক রেকর্ড থেকে মুক্তি মিলেছে টাইগারদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১০

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১১

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১২

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৫

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৬

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৭

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৮

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৯

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

২০
X