স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০১ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

এমন ফাইনাল দেখে অবাক রোহিত শর্মা

লঙ্কানদের উইকেট পতন, রোহিত-বিরাটদের উল্লাস
লঙ্কানদের উইকেট পতন, রোহিত-বিরাটদের উল্লাস

এশিয়া কাপের ফাইনাল। অনেক চড়াই উতরাই পার করে শিরোপা নির্ধারণী মঞ্চে পা রাখে স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারত। কিন্তু ফাইনাল ম্যাচটি এতটা একপেশে হবে, তা ভাবেনি কেউ।

আগে ব্যাট করতে নেমে সিরাজ তোপে মাত্র ৫০ রানে অল আউট শ্রীলঙ্কা (১৫.২ ওভার)। জবাবে ভারত লক্ষ্য স্পর্শ করে কোনো উইকেট না হারিয়ে, মাত্র ৬.১ ‍ওভারে।

ফাইনালের মঞ্চে ১০ উইকেটের এমন দাপুটে জয় বিস্মিত করছে রোহিত শর্মাকে। ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে ভারত অধিনায়ক বলেন, ‘এটি দুর্দান্ত পারফরম্যান্স ছিল। বিশেষ করে ফাইনালে এসে এমনভাবে খেলা। আমাদের সিমাররা অনেক বছর ধরে কঠোর পরিশ্রম করছে, তাই তাদের পুরস্কৃত করতে দেখাটা আনন্দের।’

শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়টা অনেক দিন মনে থাকবে বলে রোহিত বলেন, ‘খুবই ক্লিনিক্যাল। এমন পারফরম্যান্স অনেক দিন ধরেই দলকে আন্দোলিত করবে।’

ফাইনালে ভারতীয় পেসাররা দুর্দান্ত করেছে। বিশেষ করে মোহাম্মদ সিরাজ। এ প্রসঙ্গে রোহিত শর্মা বলেন, ‘এটা খুবই বিরল, বল যেভাবে সুইং করেছে বাতাসে ও পিচে। দুর্দান্ত বোলিং করেছে সিরাজসহ অন্যরা। এই জয় আমাদের এগিয়ে যাওয়ার খোরাক জোগাবে।’

সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে দলের ব্যাটারদের প্রশংসা করে রোহিত বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে প্রথম খেলায় চাপের মুখে পড়েও হার্দিক ও কিশানের ব্যাটিং ছিল দেখার মতো। তারপর কেএল এবং বিরাটের সেই সেঞ্চুরিটি ছিল দুর্দান্ত। এ ছাড়া গিল, তিনি দুর্দান্ত ফর্মে আছেন। সে ব্যাটিং চালিয়ে যেতে পছন্দ করে এবং এটা আমাদের দলের জন্য কাজ করে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১০

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১১

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১২

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১৩

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

১৪

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

১৫

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

১৬

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

১৮

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

১৯

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০
X