স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের সুপার এইটে উঠলে টাইগারদের সম্ভাব্য প্রতিপক্ষ যারা

বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। কঠিন গ্রুপে থাকা বাংলাদেশের জন্য গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে ওঠা সহজ কাজ নয়। তবে সুপার এইটে উঠতে পারলে বাংলাদেশ কাদের পেছনে ফেলে উঠবে, সেটির ওপর নির্ভর করবে সুপার এইটে কারা হতে পারে টাইগারদের প্রতিপক্ষ।

লজিস্টিক বিড়ম্বনা এড়াতে প্রতিবারের মতো এবারও সম্ভাব্য সিডিং করে রেখেছে আইসিসি। একটি গ্রুপে X1, X2, X3, X4 হিসেবে ধরে রাখা আছে ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে। আরেক গ্রুপে Y1, Y2, Y3, Y4 হিসেবে আছে যথাক্রমে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

এই আট দলের কেউ যদি সুপার এইটে না উঠতে পারে তাহলে তাদের পরিবর্তে যে দল উঠবে তারা পাবে ওই বাদ পড়া দলের সিডিং নম্বর। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। এই গ্রুপ থেকে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে সুপার এইটের সম্ভাব্য দুই দল রেখে সিডিং করা হয়েছে। ইংল্যান্ডের সিডিং নম্বর Y1 ও ওয়েস্ট ইন্ডিজের X3।

যদি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হটিয়ে সুপার এইটে উঠে তাহলে তাদের ম্যাচগুলো পড়বে ভারতে। সেক্ষেত্রে সম্ভাব্য সিডিং অনুযায়ী সুপার এইটে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেতে পারে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারতকে। আর যদি ‘সি’ গ্রুপে ইংল্যান্ডকে ধরাশায়ী করে বাংলাদেশ সুপার এইটে পা রাখে তাহলে সুপার এইটে বাংলাদেশের ম্যাচগুলো পড়বে শ্রীলঙ্কাতে। সেক্ষেত্রে তাদের প্রতিপক্ষ হতে পারে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ড। পুরো ব্যাপারটিই নির্ভর করছে দলগুলোর সুপার এইটে ওঠার ওপর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য যাত্রা

বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া সমালোচনা

বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ভারত

যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবোঝাই বাস

বারে ৩ বার বল লাগলে গোল, চোটের ভান করলেই শাস্তি?

‘এনসিপিকে জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে’

১০

ঐতি‌হ্যে সমৃদ্ধ দামুড়হুদার প্রাণ‌কে‌ন্দ্র, তবুও উন্নীত হয়‌নি পৌরসভায় 

১১

শরীয়তপুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় দুর্ঘটনা, আহত ৪

১২

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

১৩

দালালকে ধরে হাসপাতালের ড্রেন পরিষ্কার করাল ছাত্রদল

১৪

ইরানের হাতে এখনও ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র রয়েছে : ট্রাম্প

১৫

হঠাৎ জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে 

১৬

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বড় সুখবর

১৭

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩

১৮

ঢাবি ট্রেজারারকে ‘পাড়ার গুন্ডা-মাস্তানের’ মতো কথা না বলার অনুরোধ সর্ব মিত্র চাকমার

১৯

তিন সপ্তাহ যেতেই নতুন উপাচার্য পেল জাবিপ্রবি

২০
X