স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

প্রয়াত জাকির স্থানে যাকে নিয়োগ দিল ঢাকা

মাহবুব আলী জাকি। ছবি : সংগৃহীত
মাহবুব আলী জাকি। ছবি : সংগৃহীত

দুদিন আগে বিপিএলের ম্যাচের আগে মাঠে অনুশীলন চলাকালে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে মারা যান ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। সেই শূন্যতা পূরণে নতুন সহকারী কোচ নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সাবেক ক্রিকেটার আশিকুর রহমান মজুমদারকে এই দায়িত্বে আনা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি নিশ্চিত করে ঢাকা ক্যাপিটালস। একই দিনে দলের অনুশীলনেও উপস্থিত ছিলেন সদ্য নিয়োগপ্রাপ্ত এই কোচ।

৪২ বছর বয়সী আশিকুর রহমান মজুমদার স্বীকৃত ক্রিকেটে খেলেছেন ৩৩টি ম্যাচ। চট্টগ্রাম বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অংশ নেওয়ার পাশাপাশি বিসিবির গেম ডেভলপমেন্ট স্কোয়াডের সদস্য হিসেবেও কাজ করেছেন তিনি। খেলোয়াড়ি জীবনে পেস বোলার ছিলেন আশিক—এই জায়গায় প্রয়াত জাকিরের সঙ্গে মিল রয়েছে তার।

২০০২ সালের যুব বিশ্বকাপে (অনূর্ধ্ব-১৯) বাংলাদেশের হয়ে খেলেছিলেন আশিক। ওই সময়ের প্রতিশ্রুতিশীল পেসার হিসেবে পরিচিত ছিলেন তিনি। ঢাকার মোহামেডানের হয়ে শতকের শুরুর দিকে কয়েক মৌসুম ধারাবাহিক পারফরম্যান্সের ছাপ রেখেছিলেন। পরে দীর্ঘদিনের পিঠের সমস্যার কারণে খেলোয়াড়ি জীবন থেকে সরে এসে কোচিংয়ে মনোযোগ দেন।

কোচ হিসেবে আশিকের অভিজ্ঞতাও উল্লেখযোগ্য। প্রাইম ব্যাংকের সহকারী কোচ হিসেবে টানা পাঁচ থেকে ছয় বছর দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া প্রায় দুই বছর বাংলাদেশ নারী দলের সহকারী কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

প্রয়াত মাহবুব আলী জাকিরের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ঢাকার ডাগআউট। নতুন নিয়োগের মাধ্যমে দলটি দ্রুতই কোচিং কাঠামোর স্থিতি ফেরানোর চেষ্টা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১০

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১১

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১২

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৪

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৫

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৬

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৭

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৮

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

২০
X