কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারে ব্যাপক সংঘর্ষ, ভারতে পালাচ্ছেন বাসিন্দারা

মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী। পুরোনো ছবি
মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী। পুরোনো ছবি

মিয়ানমারে সশস্ত্র যোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে দেশটিতে নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছেন। এ ঘটনার পর ভারতে পালাতে শুরু করেছেন হাজার হাজার বাসিন্দা।

সোমবার (০৭ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মিয়ানমারে দুটি জান্তা-বিরোধী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনার পর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে হাজার হাজার বাসিন্দা পালিয়ে যাচ্ছেন।

একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, ২ জুলাই থেকে বাসিন্দারা মিজোরামে প্রবেশ করছেন। এ সময় মিয়ানমারের উত্তর-পশ্চিম চিন রাজ্যে কৌশলগত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুটি গোষ্ঠী সংঘর্ষে জড়িয়েছে। চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স (সিএনডিএফ) এবং চিনল্যান্ড ডিফেন্স ফোর্স-হুয়ালঙ্গোরামের (সিডিএফ-এইচ) মধ্যে এ সংঘর্ষ হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে প্রায় ৪,০০০ বাসিন্দা সীমান্ত পেরিয়েছে। ভারতের মিজোরাম চীনগোষ্ঠী নিয়ন্ত্রিত মিয়ানমারের এলাকার সীমান্তে অবস্থিত। ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে হাজার হাজার বাসিন্দা সেখানে আশ্রয় নিয়েছে।

মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপডাঙ্গা অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তিন হাজার বাসিন্দা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করেছে। সেখানের সংঘর্ষ আমাদের নিয়ন্ত্রণের বাইরে। মানুষ এসেছে এবং মানবিক কারণে আমাদের পানীয়, খাদ্য এবং আশ্রয় দিতে হবে।’

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্পাই জেলার জোখাওথার ও সাইখুমফাই গ্রামের শরণার্থী শিবিরে রোববার রাত পর্যন্ত প্রায় ৩ হাজার ৯৮০ শরণার্থী নথিভুক্ত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তা আরও বলেন, প্রথমে খুব অল্প মানুষ আসছিল, কিন্তু যুদ্ধ সীমান্তের কাছাকাছি চলে আসায় এখন অনেক বেশি মানুষ পালাচ্ছে। সংখ্যা প্রতিদিন বাড়ছে।

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মিয়ানমার জান্তা সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X