স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৮ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আরও প্রশ্নের উত্তর দিতে রাতেই হাজির হচ্ছেন সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

আসন্ন ওয়ানডে বিশ্বকাপ খেলতে গতকাল ভারতের গোহাটি পৌঁছেছে বাংলাদেশ দল। সাকিব আল হাসানের নেতৃত্বে দেশ ছাড়ার কিছুক্ষণ পরেই বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া ও এর সঙ্গে জড়িত বিষয়গুলো এক ভিডিওবার্তা প্রকাশ করেন তামিম ইকবাল। আর ড্যাসিং ওপেনারের কিছু প্রশ্নের উত্তর নিয়ে রাতেই একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেন সাকিব। তবে এবার আরও কিছু প্রশ্নের উত্তর নিয়ে হাজির হচ্ছেন বাংলাদেশ দলের অধিনায়ক।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টায় দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্ব প্রকাশিত হবে। ‘সাকিব৭৫ আনসেন্সরড’ নামে দ্বিতীয় পর্বের সাক্ষাৎকারে আরও অনেক প্রশ্নের উত্তর দেবেন সাকিব।

ভারত বিশ্বকাপের ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েন তামিম ইকবাল। বাঁহাতি এই ব্যাটারের বাদ পড়ায় আলোচনা সমালোচনায় বিদ্ধ দেশের ক্রিকেটাঙ্গন। ফেসবুকে প্রকাশিত ভিডিওবার্তায় তামিম দাবি করেন, অনেকটা চাপে ফেলে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। আর এই সিদ্ধান্তের জন্য তামিম ভক্তরা দায়ী করছেন বাংলাদেশ অধিনায়ককে। তবে রাতেই এক সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাকিব।

গতকাল বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারটির প্রথম পর্বে নানা বিষয়ে উত্তর দিয়েছেন সাকিব। আজ রাত ১১টায় ‘সাকিব৭৫ আনসেন্সরড’ নামে সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্বে কোন কোন বিষয় নিয়ে কথা বলবেন টাইগার ক্রিকেটের এই পোস্টারবয়? তা জানতে ও দেখতে মুখিয়ে আছে ক্রিকেট ভক্ত-সমর্থকরা।

গতকাল প্রচারিত বিশ্বকাপের দল নিয়ে সাক্ষাৎকারে সাকিব দাবি করেন, তামিমের বাদ পড়ার পেছনে তার কোনো ভূমিকা নেই। তবে তামিমের আচরণকে অনেকটা বাচ্চামি বলে উল্লেখ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়ন প্রকল্পের যে কোনো দুর্নীতির গলা টিপে ধরব: ড. মাসুদ এমপি

ভারতীয় রেশমাকে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশইন, নিজ দেশে ফিরতে ঘুরছেন পথে পথে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ৫ হাজার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

দোকান থেকে তুলে নিয়ে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে জখম

সাক্ষাৎকারে ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসি / বিরোধী দল গোল খাচ্ছে, সরকারি দল গোল দিচ্ছে

নিউইয়র্কে লিজিওনেয়ার্সে একজনের মৃত্যু, আক্রান্ত ৬৭

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়ন-অবতরণ বন্ধ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

১০

ইনসাফ নিয়ে কোরআনের যে ২০ আয়াত প্রতিটি মুসলিমের জানা উচিত

১১

ভাঙা বেড়িবাঁধ পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, স্থায়ী সমাধান ও দ্রুত সংস্কারের আশ্বাস

১২

শেরপুরে সড়কে ঝরল দুই প্রাণ

১৩

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় সাতজন নিহত

১৪

ডাকাতি করতে গিয়ে এলোপাতাড়ি কোপ, নিহত ১

১৫

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ৬ জলকপাট

১৬

জাল দলিলে নামজারির চেষ্টা, বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

১৭

আর্জেন্টিনা নাকি স্পেন? / ফাইনাল নিয়ে শামনের ভবিষ্যদ্বাণী, সিংহ বলছে ভিন্ন কথা

১৮

ফিলিস্তিনি বন্দিদের জন্য কারাগারে কুমির রাখার পরিকল্পনা ইসরায়েলের

১৯

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়কের পদত্যাগ

২০
X