কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৬ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের পর এবার মুখ খুলছেন সাকিব

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে অস্থিরতা। ফের আলোচনায় দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দ্বন্দ্ব। এরই মধ্যে বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তামিম। এবার সাকিবের পালা।

মিডল অর্ডারে তামিমকে ব্যাট করতে বলা, দৃশ্যের বাইরে থেকে রিয়াদের হঠাৎ মঞ্চে প্রবেশ, বাংলাদেশ দলে এমন কী চলছে যে বিশ্বকাপের আগে অধিনায়কত্বই ছাড়তে চেয়েছিলেন সাকিব- সব প্রশ্নের উত্তর মিলবে বেসরকারি টেলিভিশন টি স্পোটর্সে দেওয়া সাকিবের সাক্ষাৎকারে।

যদিও এরইমধ্যে ছোট একটি ভিডিও প্রকাশ করেছে টেলিভিশন চ্যানেলটি। যেখানে সাকিব বলেছেন, দলের প্রয়োজনে যে কেউ যে কোনো জায়গায় খেলতে রাজি থাকা উচিত। ১৭ সেপ্টেম্বর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন বলেও জানিয়েছেন বাংলাদেশের পোস্টার বয়।

এর আগে বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বিশ্বকাপে দল থেকে এক প্রকার বাধ্য হয়েই নিজের নাম সরিয়ে নেওয়ার কথা জানান তামিম।

এমনকি গত ৩-৪ মাস ধরে একটি মহল ইচ্ছাকৃতভাবে তার ওপর সবকিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

ভিডিও বার্তায় তামিম জানান, দলের ফিজিও রিপোর্ট থেকে শুরু করে কোথাও উল্লেখ করা হয়নি ৫ ম্যাচ খেলতে পারবেন তিনি। অথচ, মিডিয়াতে কে বা কারা এই বার্তা ছড়িয়েছে। জানান, শরীরে ব্যথা থাকলেও পুরোপুরি ফিট ছিলেন বিশ্বকাপের প্রতিটি ম্যাচ খেলার জন্য।

ফিজিও রিপোর্ট পাবার দুদিন পর তামিমের কাছে বোর্ডের টপ লেভেল থেকে ফোনকল আসে। সেই বোর্ড কর্মকর্তা ফোনে তামিমকে বলেন, বিশ্বকাপে গেলেও আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচ না খেলার জন্য। আর খেললেও, ব্যাট করতে হবে লোয়ার অর্ডারে।

তামিম ইকবাল অবাক হন আফগানিস্তানের সাথে লোয়ার অর্ডারে ব্যাটিং করার পরিকল্পনার কথা শুনে। বোর্ডের টপ লেভেলের সেই কর্মকর্তার কথা নিতে পারেননি তিনি। তাই কিছুটা উত্তেজিতও হয়ে যান তামিম।

তামিম মনে করেন, তাকে জোর করে প্রতি পদে পদে বাধা দেওয়া হচ্ছে। এমন ভাবনা থেকেই বোর্ডের টপ লেভেলের সেই কর্মকর্তাকে জানান, বোর্ডের এমন পরিকল্পনা থাকলে তাকে বিশ্বকাপে পাঠানোর দরকার নেই। বলেন, এমন নোংরামির সাথে থাকতে চান না তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাশ দাফনেও ভোগান্তির নাম সুতিখালী নদী

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে 'শ্বশুরবাড়িতে ঈদ', তৃতীয় 'বড় ছেলে' – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১১

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১২

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৩

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৪

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১৫

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৬

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৭

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৮

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৯

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

২০
X