স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৫ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবেন সাকিব

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের দিন ইনজুরিতে পড়েন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ে হালকা চোট পান বিশ্বসেরা অলরাউন্ডার। প্রস্তুতি ম্যাচ না খেলায় সংশয় জাগে, হয়তো বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না টাইগার অধিনায়ক। তবে নিজেদের প্রথম ম্যাচেই মাঠে নামবেন সাকিব আল হাসান।

ভারতের গুয়াহাটিতে অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট দলের সূত্র নিশ্চিত করেছে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন অধিনায়ক সাকিব আল হাসান। এমনকি আফগানদের বিপক্ষে সাকিব খেলতে না পারবেন না বলে দেশে যে গুঞ্জন ছড়িয়েছে তা সঠিক নয় বলে জানানো হয়েছে টিম ম্যানেজমেন্ট সূত্র থেকে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচে সাকিব আল হাসান অবশ্যই খেলবে। তার না খেলার মতো কোনো ইনজুরি হয়নি। তাছাড়া সাকিবের পায়ের চোট মোটেও গুরুতর না। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সে পুরোপুরি ফিট হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘সাকিবের পায়ে কিছুটা অস্বস্তির কারণে সতর্কতা হিসেবে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে শুনেছি তার ইনজুরির খবরে দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। কিন্তু সত্য হলো তেমন গুরুতর কোনো ইনজুরি হয়নি। আমি বলছি, আগামী ৭ অক্টোবর অবশ্যই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে সাকিব।’

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে নাজমুল হোসেন শান্ত এবং মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছিল বলে জানান খালেদ মাহমুদ সুজন। তবে দলের প্রয়োজন পড়লে অবশ্যই ব্যাট হাতে নামতো নাজমুল শান্ত।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১০

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১১

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১২

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৩

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৪

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৫

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৬

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৮

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

২০
X