বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৫ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে সাকিবকে নিয়ে সংশয়

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা বাংলাদেশ শিবিরে। চোটে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। চোট সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও বিশ্বসেরা এই অলরাউন্ডারের খেলা নিয়ে আছে শঙ্কা।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। লঙ্কানদের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।

গৌহাটির বারাসপারা স্টেডিয়ামের প্রস্তুতি ম্যাচে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। এই ম্যাচে সাকিব ছাড়াও নেই নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। বাকি সবাই বিশ্রামে থাকলেও সাকিব না থাকার কারণ ভিন্ন।

দলের সূত্রে জানা গেছে, ম্যাচের আগের দিন বৃহস্পতিবার প্রস্তুতির সময় পায়ে চোট পেয়েছেন সাকিব। প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়ে বা পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। তার পা অনেকটাই ফুলে গেছে বলে খবর সূত্রমতে, এই ইনজুরির কারণে শুধু প্রস্তুতি ম্যাচই নয়, বিশ্বকাপের প্রথম ম্যাচেও সাকিবকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত ক্রিকেট বোর্ড কিংবা ম্যানেজমেন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

গেল কয়েক দিন ধরে সাকিব ও তামিম ইস্যুতে উত্তাল দেশের ক্রিকেটপাড়া। বিশ্বকাপ স্কোয়াডে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের না থাকা এবং সাবেক এই অধিনায়কের ১২ মিনিটের এক ভিডিও বার্তা নিয়ে তুমুল চর্চা হচ্ছে। এর মধ্যেই সাকিব আল হাসানের পাল্টা একটি সাক্ষাৎকার উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। দুই তারকা ক্রিকেটারকে নিয়ে এক ভিডিও বার্তায় মুখ খুলেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X