বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৩:৫১ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

হচ্ছে না বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান!

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হওয়ার কথা এবারের উদ্বোধনী অনুষ্ঠানের। ছবি: সংগৃহীত
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হওয়ার কথা এবারের উদ্বোধনী অনুষ্ঠানের। ছবি: সংগৃহীত

যেকোনো বড় ক্রীড়া আসরের অন্যতম প্রধান আকর্ষণ থাকে উদ্বোধনী অনুষ্ঠান। ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের কথা এখনো মানুষের মুখে মুখে। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরেও ক্রীড়াপ্রেমিদের প্রত্যাশা ছিল তেমন কিছুই। এবারের বিশ্বকাপের পর্দা উঠছে ৫ অক্টোবর। সে হিসাবে আগামীকাল বুধবার (৪ অক্টোবর) বিশ্বকাপের ক্যাপ্টেন্স ডে এবং উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। তবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না বলে হঠাৎই খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

জিনিউজসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, টেকনিক্যাল কারণে আগামীকাল বর্ণাঢ্য কোনো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে না ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। মূলত অনুষ্ঠান আয়োজন নিয়ে বিসিসিআইর নিশ্চুপ অবস্থানের কারণেই এমন গুঞ্জন। যদিও এখন পর্যন্ত সেই খবরের সত্যতা নিশ্চিত করেনি আইসিসি বা বিসিসিআই।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে বুধবার সন্ধ্যা ৭টায়, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। অনুষ্ঠানে পারফর্ম করার কথা আশা ভোসলে, অরিজিত সিং, রণবীর সিংসহ আরও অনেক তারকার।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে ১০ দলের অধিনায়ককে নিয়ে নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হওয়ার কথা ‘ক্যাপ্টেনস ডে’। জিনিউজ খবর দিয়েছে, ক্যাপ্টেনস ডের অনুষ্ঠান হলেও বিসিসিআই বাতিল করতে পারে উদ্বোধনী অনুষ্ঠান।

তবে এখনো পর্যন্ত বিসিসিআই আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের কথা জানায়নি। কী কারণে অনুষ্ঠান বাতিল হতে পারে, সেটাও স্পষ্ট নয়। টেকনিক্যাল কারণের কথা বলা হলেও অন্য কথাও শোনা যাচ্ছে। কারণ কদিন আগেই খালিস্তান আন্দোলনের এক নেতা বিশ্বকাপে নাশকতার হুমকি দিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের কারণ সেটাই কিনা, তা জানতে হলে অবশ্য বিসিসিআইয়ের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১০

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১১

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১২

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৩

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৪

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৫

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৬

পর্তুগালের একাদশ ঘোষণা

১৭

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৮

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৯

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

২০
X