সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়ন বাতিল

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল আলম।

শনিবার (০৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়।

যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জানান, ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত তথ্য সঠিক না থাকায় তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন— বিএনপির কেন্দ্রীয় নেতা স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম, এসএ আসফউদ্দৌলা খান এবং আসলাম আল মেহেদী।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ওয়ায়েজ কুরুনীর (হাতপাখা প্রতীক) মনোনয়নপত্র আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

এর আগে এই আসনে মোট আট প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে বৈধ ঘোষিত হয়েছেন চারজন। তারা হলেন— বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাফেজ মুহা. রবিউল বাশার, জাতীয় পার্টির মো. আলিফ হোসেন এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) রুবেল হোসেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, যাচাই-বাছাই কার্যক্রম সোমবার বিকেল পর্যন্ত চলবে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে মোট ২৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। শনিবার ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১১

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১২

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৩

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৪

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৫

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৬

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৭

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৮

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৯

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

২০
X