স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০২:৩৪ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে বিরিয়ানি খেতে চান তাসকিন

ভারতে  বিরিয়ানি খেতে চান তাসকিন। ছবি : সংগৃহীত
ভারতে বিরিয়ানি খেতে চান তাসকিন। ছবি : সংগৃহীত

আর মাত্র একদিন পরেই শুরু হচ্ছে ক্রিকেট শ্রেষ্ঠত্বের মহারণ ক্রিকেট বিশ্বকাপ। ভারতে হতে যাওয়া এই ক্রিকেট মহারণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সব দলই। ব্যাট-বল হাতে জয়ের লড়াইয়ে নামা দলগুলোকে ছুটতে হবে ভারতের বিভিন্ন শহরে। দেশটির ১০টি শহরে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। ক্রিকেটারদের কাছে তাই ভিন্ন সংস্কৃতির জন্য পরিচিত বিখ্যাত দেশটি ঘুরে দেখারও সুযোগ রয়েছে। সেই সঙ্গে সুযোগ রয়েছে ভারতের বিখ্যাত সব খাবার চেখে দেখার। তবে এত খাবারের মধ্যে কোনটি খেতে চান ক্রিকেটাররা?

লম্বা এই আসর শুরুর আগে ব্যস্ত সময় পার করছে আইসিসির স্যোশাল মিডিয়া বিভাগ। ক্রিকেট ভক্তদের কাছে খেলোয়াড়দের অন্য রূপ পরিচয় করিয়ে দিতে আয়োজন করছে নানা কিছু। তেমনই এক আয়োজনে বাংলাদেশের তিন ক্রিকেটারের কাছে বিশ্বকাপের জন্য ভারত সফরে কী খেতে চান, তা জানতে চাওয়া হয়েছিল। তবে শর্ত ছিল বলতে হবে একটি খাবারের নাম।

এরকম প্রশ্নের জবাবে অধিনায়ক সাকিব আল হাসান, ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ভিন্ন ভিন্ন জবাবই দিয়েছেন।

View this post on Instagram

A post shared by ICC (@icc)

বিশ্বকাপ খেলার জন্য দলগুলোকে এক মাসের বেশি সময় ভারতে অবস্থান করতে হবে। সেমিফাইনাল কিংবা ফাইনালে যাওয়া দলকে থাকতে হবে আরও বেশি সময়। এ সময়ে ক্রিকেটীয় ব্যস্ততার ফাঁকে স্থানীয় খাবারগুলোও নিশ্চয় চেখে দেখতে চাইবেন ক্রিকেটাররা। ভারতে কোন খাবারটি খেতে চাইবেন জানতে চাইলে শুরুতে তাসকিন উত্তর দেন, ‘অনেক কিছু।’

এরপর স্ক্রিনে দেখা যায় মাহমুদউল্লাহকে। একটু ভেবে তিনি উত্তর দেন, ‘বাটার চিকেন।’ এরপর দেখা যায় সাকিবকে। কয়েক সেকেন্ড সময় নিয়ে সাকিবের উত্তর ছিল, ‘আমি বলব, রোগান জোশ।’ এটি মূলত কাশ্মীরি খাবার, যা ছাগল বা ভেড়ার মাংস দিয়ে রান্না করা হয়। এরপর উত্তর শোনা যায় তাসকিনের, ‘অনেক মজাদার খাবার। অবশ্যই কয়েক ধরনের ভালো বিরিয়ানি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে গুমের বিরুদ্ধে আন্দোলনের মুখ মাহরাংয়ের যাবজ্জীবন কারাদণ্ড

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট

প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

বিগত সময়ের কী পরিমাণ ঋণ পরিশোধ করবে সরকার, জানালেন অর্থমন্ত্রী

২৪ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, নেপথ্যে কী

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ

যুক্তরাষ্ট্রে প্রো-ইসরায়েল রাজনীতিতে ধাক্কা, মামদানিপন্থি প্রার্থীদের জয়

আশুরা : করণীয় ও বর্জনীয়

১০

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, গোপালগঞ্জে উড়ছে কালেমা খচিত পতাকা

১১

বিগত ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়: অর্থমন্ত্রী

১২

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক

১৩

মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী

১৪

ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

১৫

লক্ষ্মীপুরে মা-দুই মেয়েকে কুপিয়ে হত্যা

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সেই জামায়াত নেতার জামিন

১৭

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ, হবে ১৫ সমঝোতা সই

১৮

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

১৯

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলায় বিব্রত এমপি মনিরুল

২০
X