স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পাওয়ার প্লেতে দুর্দান্ত শুরুর পর সাইফের বিদায়

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে ডু অর ডাই ম্যাচে ব্যাট হাতে শুরুতেই ঝড় তুলেছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মঙ্গলবার গ্রুপ ‘বি’র নবম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে এগিয়েছে দু্ই টাইগার ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম।

মাত্র ৬ ওভারের পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান তুলে ফেলেছে বাংলাদেশ—যা আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টিতে টাইগারদের সর্বোচ্চ পাওয়ারপ্লে সংগ্রহ। এর আগে আফগানদের বিপক্ষে এমন সূচনা আর হয়নি।

বিশেষ করে তানজিদ ছিলেন বিধ্বংসী। মাত্র ১২ বলে ৩২ রানের ঝড়ো ইনিংসে তিনি হাঁকিয়েছেন চারটি চার ও দুটি ছক্কা। অপরপ্রান্তে সাইফ হাসান ২৪ বলে ২৬ রানে ভূমিকা রাখেন। দুই ওপেনারের ৩৪ বলে গড়া ৫০ রানের জুটি প্রথম থেকেই আফগান বোলারদের চাপে ফেলে দেয়। তবে পাওয়ার প্লে শেষেই আফগান অধিনায়ক রশিদ খানের বলে বিদায় নেন সাইফ (৩০)। বর্তমানে ক্রিজে আছেন তানজিদ (৩৭) ও লিটন (৭)।

আফগানিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন এএম গজনফার, তার দুই ওভারেই আসে ২৭ রান। এমনকি শেষ ২৮ টি–টোয়েন্টির মধ্যে এটিই কেবল দ্বিতীয়বার, যেখানে আফগানরা পাওয়ারপ্লেতে কোনো উইকেট তুলতে ব্যর্থ হলো।

বাংলাদেশের এই দাপুটে শুরু দেখেই ম্যাচের পূর্বাভাস বলছে, স্কোরবোর্ডে অন্তত ১৭০–১৮০ রান তুলতে পারে টাইগাররা। এখন দেখার বিষয়, এই শক্ত ভিতের ওপর মধ্য ও শেষ দিকে ব্যাটাররা কতটা পুঁজি গড়ে দিতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১০

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১১

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১২

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৩

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৪

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৫

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৬

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৭

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৮

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৯

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

২০
X