স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

শুরুতে ঝড়, শেষে ম্লান বাংলাদেশ

তানজিদ হাসান তামিম । ছবি : সংগৃহীত
তানজিদ হাসান তামিম । ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে দুর্দান্ত শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ ও সাইফ। পাওয়ার প্লেতে দুর্দান্ত শুরুর পর আশা ছিল ১৭০ রানের কাছাকাছি যাওয়ার তবে শেষের ব্যর্থতায় তা আর হয়নি। নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করতে পেরেছে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান।

ম্যাচটিতে টাইগার ওপেনার তানজিদ হাসান তামিমের দৃষ্টিনন্দন অর্ধশতকে ভর করে আফগানিস্তানের বিপক্ষে লড়াই করার মতো সংগ্রহ গড়েছে বাংলাদেশ। মঙ্গলবার শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ টি–টোয়েন্টি ২০২৫–এর নবম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে টাইগাররা তুলে ৫ উইকেটে ১৫৪ রান।

টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত সফল প্রমাণ করেন অধিনায়ক লিটন দাস। ইনিংসের শুরুতেই জ্বলে ওঠে ওপেনিং জুটি। তানজিদ ও সাইফ হাসান ৬৩ রানের জুটি গড়ে উড়ন্ত সূচনা এনে দেন দলকে। তবে সপ্তম ওভারের তৃতীয় বলেই আফগান অধিনায়ক রশিদ খান আঘাত হানেন, বিদায় করেন সাইফকে। ২৮ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন তিনি, দুই চার ও এক ছক্কার মারে। সাইফ ফেরার পর রান তোলার গতি কমে যায়।

তানজিদ এরপর লিটন ও তৌহিদ হৃদয়ের সঙ্গে ছোট ছোট জুটি গড়ে এগিয়ে নেন দলকে। শেষ পর্যন্ত নুর আহমেদের বলে আউট হওয়ার আগে ৩১ বলে ৫২ রান করেন বাঁহাতি এ ওপেনার, চারটি চার ও তিনটি ছক্কায় সাজানো ছিল ইনিংস।

তানজিদের বিদায়ের পর হৃদয় চেষ্টা চালান দলকে টেনে নেওয়ার। ২০ বলে করেন ২৬ রান, তবে পেনাল্টিমেট ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের শিকার হন তিনি। শেষদিকে জাকের আলি ও নুরুল হাসান অপরাজিত থেকে গুরুত্বপূর্ণ ১২ রান করে দলকে লড়াকু সংগ্রহে পৌঁছে দেন। তবে তাদের কাছে সুযোগ ছিল দলকে আরো এগিয়ে নেওয়ার।

আফগানিস্তানের হয়ে রশিদ খান ও নুর আহমেদ দুটি করে উইকেট নেন, আর একটি নেন ওমরজাই।

উল্লেখ্য, গ্রুপ–পর্বে টিকে থাকতে এবং সুপার ফোরের দৌড়ে সমীকরণ সহজ করতে এ ম্যাচে জয় পাওয়া জরুরি বাংলাদেশের জন্য। বর্তমানে ‘বি’ গ্রুপে দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লিটন দাসের দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X