ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৪:৪২ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

তামিম সম্পর্কে যা বললেন হাথুরুসিংহে

চন্ডিকা হাথুরুসিংহে। ছবি: সংগৃহীত
চন্ডিকা হাথুরুসিংহে। ছবি: সংগৃহীত

আর মাত্র এক দিনেরও কম সময় তারপরই বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ মিশন শুরু হবে। প্রতিপক্ষ চিরচেনা আফগানিস্তান। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ম্যাচ নিয়ে কথাবার্তা বলতে কালো সানগ্লাস পরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হলেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিভিন্ন বিষয়ের সাথে উঠে আসল সম্প্রতি বাংলাদেশের ক্রিকেটাঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয় তামিম ইকবাল প্রসঙ্গ। তবে তামিমের কথা উঠতে বিরক্তই হলেন টাইগার কোচ।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে হাথুরুর কাছে প্রশ্ন রাখা হয় তামিম ইকবাল না থাকায় ‍তিনি স্বস্তিতে কিনা। সাংবাদিকদের এমন প্রশ্ন অদ্ভুত ঠেকেছে টাইগার হেড কোচের কাছে।

আগামীকাল ধর্মশালায় সকাল ১১টায় ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিশ্বকাপ মিশন নিয়ে অনেক প্রশ্নের মাঝে তার কাছে প্রশ্ন রাখা হয় আফগান পেসার ফজল হক ফারুকীর বিপক্ষে চারবারের দেখায় সব কবারই আউট হয়েছেন তামিম ইকবাল। এবার তামিম না থাকায় একটু স্বস্তিই পাবে বাংলাদেশ?

জবাবে হাথুরু বলেন, ‘এটা অবান্তর প্রশ্ন। আপনি এমন কারও কথা জিজ্ঞাসা করছেন যে এখানে নাই। তাই আমি বলতে পারব না এটা আমার জন্য স্বস্তিদায়ক কিনা। ফারুকি ভালো বোলার। গত দুই বছর ধরে আফগানিস্তানের হয়ে সে দারুণ খেলছে। যারা এখানে আছে, তাদের সবাইকে আমাদের যথার্থ সম্মান দিতে হবে।’

তামিম না থাকায় বাংলাদেশের ওপেনিং কম্বিনেশন কি হবে- এই প্রশ্নে হাথুরু বলেন, ‘আমাদের হাতে অনেক সুযোগ আছে। যেটা আপনি বললেন (তানজিদ তামিম, লিটন দাস, মেহেদী মিরাজ)। আমরা আমাদের সম্ভাব্য সেরা কম্বিনেশনটা কাল সকালে নির্ধারণ করব। সকালে দেখবেন, কে আগে ব্যাটিং করছে। যদি আমরা আগে ব্যাটিং করি বা পরে করি; তখনই দেখবেন।’

উল্লেখ্য, বিশ্বকাপ স্কোয়াডে তামিমের না থাকা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা হয়েছে। তামিমের দলে না থাকার পিছনে হাথুরুসিংহের দোষ দেখেন অনেকেই। পরে এক ভিডিওতে তামিম খোলাসা করেন, আফগানিস্তানের বিপক্ষে পরের দিকে ব্যাট করতে বলা হয়েছিল তাকে। তামিমকে পরের দিকে ব্যাট করাতে বলার পেছনে মূল কারণ আফগানিস্তানের শুরুর দিকের পেসার ফজল হক ফারুকির বিপক্ষে তার বাজে পরিসংখ্যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের জন্য অবশেষে ভারতের পর্যটন ভিসা চালু, আবেদন করবেন যেভাবে

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

তুরাগের তিন লাশ, দুর্ঘটনা নাকি অন্য কিছু?

চলতি বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

১০

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

১১

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

১৩

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১৪

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

১৫

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

১৬

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

১৭

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

২০
X