স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ১০:৩৯ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আফগানদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ 

টসের দৃশ্য । ছবি: সংগৃহীত
টসের দৃশ্য । ছবি: সংগৃহীত

ভারতের মাটিতে পর্দা উঠেছে বৈশ্বিক ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের। ইতিমধ্যেই চারটি দল মাঠে নেমে গেলেও বাংলাদেশের কোটি দর্শকের জন্য বিশ্বকাপ শুরু হচ্ছে আজ বেলা ১১টায় প্রতিপক্ষ চিরচেনা আফগানিস্তান। প্রতিযোগিতার প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে আসরের শুভসূচনা করতে চায় সাকিব আল হাসানের দল। সেই লক্ষ্যে আফগানদের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

শনিবার (৭ অক্টোবর) হিমাচল প্রদেশের নান্দনিক এইচপিসিএ স্টেডিয়ামে সকাল ১১টায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

বিশ্বকাপের প্রথম ম্যাচের বাংলাদেশ একাদশে জায়গা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। দলে আছেন স্বীকৃত দুই ওপেনারই লিটন ও তানজিদ। বাংলাদেশ নামছে তিন পেসার তাসকিন, শরীফুল ও মোস্তাফিজের সঙ্গে দুই স্পিনার সাকিব ও মিরাজকে নিয়ে। ফলে একাদশের বাইরে আছেন নাসুম আহমেদ, মেহেদী হাসান, হাসান মাহমুদ ও তানজিম হাসান।

অন্যদিকে আফগানিস্তান দলে আছেন দুই পেসার নভিন ও ফারুকি। সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন ওমরজাই। রশিদ খান, মুজিবের সঙ্গে স্পিনে থাকবেন মোহাম্মদ নবী।

বাংলাদেশের একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগাদশন একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিবউর রহমান, নাভিন-উল-হক, ফজল হক ফারুকি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১০

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১১

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১২

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১৩

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১৪

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৫

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১৬

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১৭

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১৮

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১৯

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

২০
X