বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৫:৫২ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা

বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা। ছবি : সংগৃহীত
বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ম্যাচের উত্তেজনায় আইসিসি বিশ্বকাপে যে আরেকটি ম্যাচ আছে তা ভুলে যেতে বসেছিল বাংলাদেশের ক্রিকেটভক্তরা। তবে শ্রীলঙ্কার বোলারদের তুলাধুনা করে রাসি ভ্যান ডার ডুসেন ও কুয়েন্টিন ডি ককের জোড়া শতক মনে করিয়ে দিল যে দক্ষিণ আফ্রিকা এই বিশ্বকাপে ঘুরতে আসেনি। ডি কক আউট হলেও মারকামকে নিয়ে প্রোটিয়াদের বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছেন ডুসেন।

শনিবার (৭ অক্টোবর) দিল্লিতে দুপুর ২.৩০টায় শুরু হওয়া ম্যাচে টস জিতেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করে ১০ রানেই প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মাধুশাঙ্কা। তবে শ্রীলঙ্কার ইনিংসে সাফল্য বলতে গেলে এতটুকুই। তিনে নামা ডুসেনকে নিয়ে লঙ্কান বোলারদের ওপর রীতিমতো চড়াও হন ডি কক। ডুসেনকে নিয়ে তার ২০৪ রানের পার্টনারশিপে চোখে শর্ষে ফুল দেখতে থাকে পাথিরানা-মাধুশাঙ্কারা। পাথিরানাকে চার মেরে নিজের ১৮তম শতক তুলে নেন মারকুটে এ ওপেনার। তবে শতরানের পরের বলেই বেবি মালিঙ্গাকে স্টেডিয়াম ছাড়া করতে গিয়ে ধনঞ্জয়া ডি সিলভার হাতে তালুবদ্ধ হন তিনি।

ডি কক আউট হওয়ার পর মারকামকে নিয়ে রানের চাকা সচল রাখেন ডুসেন। ১০৩ বলে তিনিও তুলে নেন সেঞ্চুরি। শতকের পর রানের চাকা আরও বাড়াতে গিয়ে ওয়েল্লাগেকে উইকেট বিলিয়ে আসেন ডুসেন। এখন ক্লাসেন ও মারকাম মিলে প্রোটিয়াদের রান ৩৫০ পার করার চেষ্টায় আছেন।

৪০ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৩ উইকেটে ২৯১ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X