স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

‘সাকিবের যোগ্য উত্তরসূরি মিরাজ’

ভারতীয় উইকেটকিপার দিনেশ কার্তিক ও মেহেদি হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
ভারতীয় উইকেটকিপার দিনেশ কার্তিক ও মেহেদি হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করেছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে আফগানদের ৬ উইকেটে হারিয়েছে সাকিব বাহিনী। ম্যাচসেরা মিরাজের এমন নজরকড়া পারফরম্যান্স দেখে তাকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতের উইকেটকিপার ব্যাটার দিনেশ কার্তিক।

শনিবার (৭ অক্টোবর) হিমাচল প্রদেশের নান্দনিক ধর্মশালায় টাইগার বোলারদের তোপে ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। জবাব দিতে নেমে ৩৪.৪ ওভারে ৪ উিইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। টাইগারদের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া মিরাজ ৫৭ রানের ক্যামিও খেলেন।

ভারতীয় উইকেটকিপার দিনেশ কার্তিক জানিয়েছেন, ‘আমার মিরাজকে ভবিষ্যতের নেতা মনে হয়। আমি আশা করছি বাংলাদেশ ওকে দেখে রাখবে। সে অফ স্পিন করে, টাইট লাইন ধরে বোলিং করে। এখন সে ব্যাটিংও ভালো করছে, পরিপূর্ণ অলরাউন্ডার হয়ে উঠছে সে। সাকিব যাওয়ার পর মিরাজই হবে ওর (সাকিব) যোগ্য উত্তরসূরি।’

আফগানিস্তানের বিপক্ষে অনবদ্য নৈপুণ্যের কারণে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মিরাজ। ২৫ রানে ৩ উইকেট শিকারের পর ব্যাট হাতে ৫৭ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন এই অলরাউন্ডার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১০

হুহু করে কমছে তেলের দাম

১১

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১২

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১৩

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৪

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৫

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১৬

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১৭

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৮

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১৯

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

২০
X