শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৫:৪৮ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাচ জয়ের কৃতিত্ব সাকিবকে দিলেন মিরাজ

মেহেদি হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদি হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। টাইগারদের দাপুটে জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। বোলিংয়ে তিন উইকেট শিকারের পর ব্যাট হাতেও ফিফটি তুলে নিয়েছেন অলরাউন্ডার। অনবদ্য পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন বাংলাদেশের জয়ের নায়ক।

শনিবার (৭ অক্টোবর) হিমাচল প্রদেশের নান্দনিক ধর্মশালায় টাইগার বোলারদের তোপে ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। জবাব দিতে মিরাজ ও শান্তর জোড়া ফিফটিতে আফগানদের ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে জয়ের কৃতিত্ব টাইগার অধিনায়ককে দেন মিরাজ।

মেহেদি হাসান মিরাজ বলেন, ‘আমার জন্য খুব আনন্দদায়ক মুহূর্ত এটি। বিগত কয়েক বছরে আমি অনেক পরিশ্রম করেছি। ম্যানেজমেন্টকে কৃতিত্ব দিতেই হয়। শুরুতে বোলিংয়ের সময় একটু বেশি সতর্ক ছিলাম, কিন্তু অধিনায়ক আমাকে সাহস দিয়েছে। বুঝিয়েছে সঠিক জায়গায় বোলিং করতে। তার কথায় আমি আমি আত্মবিশ্বাস পেয়েছি। অধিনায়ককে কৃতিত্ব দিতেই হয়।’

ম্যাচ সেরা এই অলরাউন্ডার আরও বলেন, ‘উইকেটটা বেশ ভালো ছিল, আমি বল বাই বল খেলার চেষ্টা করেছি। উইকেটে হালকা টার্ন ছিল, চেষ্টা ছিল টিকে থাকার। আমি সবসময় আট নম্বরে ব্যাট করি, কিন্তু ওপরে খেলার সুযোগ পেয়ে তা কাজে লাগানোর চেষ্টা করেছি। আমার ভেতর ভালো করার চেষ্টা ছিল, আমি সুযোগ পেয়ে সেটাকেই কাজে লাগিয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি

জাককানইবির ৭৫ কোটি টাকার বাজেটে কোন খাতে কত বরাদ্দ, জানালেন উপাচার্য

আত্রাই নদীর শহর রক্ষা বাঁধের ওয়াকওয়ে ধস, দুর্ভোগে স্থানীয়রা

টানা বর্ষণে তলিয়ে গেছে হাতিয়ার নিম্নাঞ্চল, নিরুপায় অর্ধলাখ মানুষ

৩৬ ঘণ্টার বৃষ্টিতে নাকাল বগুড়া

গভীর সংকটে ব্রাজিলের ফুটবল, সংস্কারের দাবি পেলেকন্যার

তিন দিন ডুবন্ত ট্রলার আঁকড়ে মৃত্যুর সঙ্গে লড়াই / ফিরে এসে আল আমিন বললেন, ‘আমার সহকর্মীরা বেঁচে থাকতে পারে’

অস্ত্রের মুখে ব্র্যাক কর্মীদের জিম্মি, ব্যাগভর্তি টাকা লুট

টানা বর্ষণে মনপুরার ১০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ১৫ হাজার মানুষ

পটুয়াখালীতে ভারী বর্ষণে ভেসে গেছে কয়েক কোটি টাকার মাছ

১০

সেমিফাইনালে কোন শক্তিধরের মুখোমুখি ফ্রান্স?

১১

মেসিকে ছাড়িয়ে যেভাবে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে এমবাপ্পে

১২

চবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে হুমকি

১৩

ঘণ্টায় ২০০ কিমি বেগে তাণ্ডব চালাবে ‘সুপার টাইফুন’, অঞ্চলজুড়ে সতর্কতা

১৪

নাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কাটালেন সভাপতি, অভিভাবকদের সঙ্গে হাতাহাতি

১৫

টানা বর্ষণের পূর্বাভাস, ১৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

১৬

দারিদ্র্যের কাছে হার মানলেন বাবা-মা

১৭

সাঙ্গু নদে তলিয়ে গেল যুবদল কর্মী

১৮

১০ জুলাই / ইতিহাসের এই দিনে

১৯

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

২০
X