স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৫:০২ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার ও শচীন টেন্ডুলকার। ছবি : সংগৃহীত
ডেভিড ওয়ার্নার ও শচীন টেন্ডুলকার। ছবি : সংগৃহীত

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের মহারণ শুরু হয়েছে ভারতে। প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারত। টিম ইন্ডিয়ার বিরুদ্ধেই তাদের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।

রোববার (৮ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথমে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া। ইনিংসের সপ্তম ওভারে হার্দিক পান্ডিয়াকে চার মেরে ভারতীয় কিংবদন্তি টেন্ডুলকার ও ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ খ্যাত ডি ভিলিয়ার্সকে টপকে ১৯ ইনিংসে এক হাজার রানের মাইলফলকে স্পর্শ করেন ওয়ার্নার। তারা উভয়েই ২০ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন।

ভারতীয় ব্যাটিং গ্রেট টেন্ডুলকার ২০১৩ সালে খেলা থেকে অবসর নিয়েছিলেন। ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ রানের সংগ্রাহক লিটল মাস্টার। তিনি আইসিসির এই মেগা ইভেন্টে ২২৭৮ রান সংগ্রহ করেছিলেন।

বিশ্বকাপে দ্রুততম এক হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় স্থানে ভিভ রিচার্ডস ও সৌরভ গাঙ্গুলী, তাদের লেগেছিল ২১ ইনিংস। আর ২২ ইনিংসে এক হাজারের ঘরে ঢুকেছিলেন অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহ ও দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস।

৩৬ বছর বয়সী ওয়ার্নার ১৫১ ওয়ানডেতে ৬০০০ এর বেশি রান করেছেন। এই টুর্নামেন্টেই এই অজি তারকার শেষ বিশ্বকাপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১০

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১১

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১২

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১৩

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৪

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৫

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৬

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৭

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১৮

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

১৯

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

২০
X