স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৩:০৬ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

শুরুতেই অজি শিবিরে বুমরার আঘাত

উইকেট পেয়ে বুমরার উল্লাস। ছবি : সংগৃহীত
উইকেট পেয়ে বুমরার উল্লাস। ছবি : সংগৃহীত

প্রথাগত সব নীতির পরিবর্তন করেই হচ্ছে এবারের ভারত বিশ্বকাপ। এমনিতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দেশ মাঠে নামলেও এবার রোহিত শর্মাদের নামতে হচ্ছে আসরের চতুর্থ দিনে চার ম্যাচ হয়ে যাওয়ার পর। চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ফিল্ডিং পায় রোহিত শর্মার দল। বোলিং পেয়ে স্বাগতিকদের দারুণ শুরু এনে দিয়েছেন ভারতের মূল পেস বোলিং তারকা জাসপ্রীত বুমরা।

দুপুর ২.৩০ মিনিটের ম্যাচে টস জিতে ব্যাটিং নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তবে অধিনায়কের ব্যাট করার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেনি দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। বোলিংয়ে এসে সঠিক লাইন ও লেংথে বল রেখে অজি ব্যাটারদের শট খেলার কোনো সুযোগ দিচ্ছিলেন না দুই ভারতীয় পেসার জাসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ। নিজের দ্বিতীয় ওভারেই ভালো বোলিংয়ের পুরস্কার পান বুমরা। আনপ্লেয়েবেল এক বলে শূন্য রানে ফেরান মিচেল মার্শকে। তবে উইকেটের ক্রেডিট কোহলিকেও দিতে হবে স্লিপে দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন তিনি।

অন্যদিকে বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে ভারতীয় শিবিরে বড় ধাক্কা-শুভমান গিলকে না পাওয়া। ডেঙ্গু আক্রান্ত হওয়ায় এই ওপেনারকে প্রথম ম্যাচে পাচ্ছে না। তবে দ্বিতীয় ম্যাচে একাদশে ফিরতে পারেন এই তরুণ।

গিল ছাড়া বাকি সবজায়গায় নিজেদের সেরা ক্রিকেটারদেরই পেয়েছে স্বাগতিকরা। গিল না থাকায় ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গী হবেন ইশান কিষাণ। তিনে বিরাট কোহলি। মিডল অর্ডারে থাকবেন শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া। উইকেটে স্পিনাররা কিছুটা বাড়তি সুবিধা পাওয়ায় একাদশে দুই বিশেষজ্ঞ স্পিনার-রবিচন্দ্রন অশ্বিন ও কুলদ্বীপ যাদব। তাদের সঙ্গে আছেন রবীন্দ্র জাদেজাও। আর পেস বিভাগে জাসপ্রিত বুমরাহর সঙ্গী মোহাম্মদ সিরাজ।

অন্যদিকে অজিরা তাদের সেরা একাদশ নিয়েই মাঠে নামছে। চোট থাকলেও একাদশে রয়েছেন স্পিনার অ্যাডাম জাম্পা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

১০

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

১১

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১২

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১৩

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১৪

বেদনার আকাশ

১৫

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৬

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৭

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৮

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১৯

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

২০
X